TRENDS ▸
Tech GupMobilesRealme C73 5g India Launch Tomorrow On June 2 With 6000mah Battery Dimensity 6300 Soc
Realme C73 5G India Launch Date

আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে Realme C73 5G, দুর্দান্ত ডিসপ্লে সহ থাকবে 6000mAh ব্যাটারি

রিয়েলমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, তাদের নতুন স্মার্টফোন Realme C73 5G ভারতে আসছে আগামী ২ জুন, দুপুর ১২টায়। ইতিমধ্যেই ফ্লিপকার্টে ফোনটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে, যেখান থেকে ধাপে ধাপে এর ফিচারগুলি সামনে আনা হচ্ছে। রিয়েলমির এই আসন্ন ফোনে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 1, 2025 3:09 PM

রিয়েলমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, তাদের নতুন স্মার্টফোন Realme C73 5G ভারতে আসছে আগামী ২ জুন, দুপুর ১২টায়। ইতিমধ্যেই ফ্লিপকার্টে ফোনটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে, যেখান থেকে ধাপে ধাপে এর ফিচারগুলি সামনে আনা হচ্ছে।

রিয়েলমির এই আসন্ন ফোনে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের আই কমফোর্ট ডিসপ্লে। প্রসেসরের ক্ষেত্রে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। মেমোরি ও স্টোরেজ অপশন হিসেবে মিলবে ৪ জিবি এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme C73 5G ডিভাইসে ৬০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যার সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমির দাবি, এই ব্যাটারি ৪৬ ঘণ্টার বেশি কলিং টাইম ও ১৩ ঘণ্টা গেম খেলতে দেবে। আর এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র ৭.৯৪ মিমি পুরু হবে।

ডিজাইনের দিক রিয়েলমি সি৭৩ ৫জি নজরকাড়া হবে। ফোনটির পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সঙ্গে LED ফ্ল্যাশ। সামনের ক্যামেরা থাকবে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে। ডিভাইসটি সবুজ, বেগুনি আর কালো রঙে কেনা যাবে।

আরো এক ধাপ এগিয়ে, রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি IP64 সার্টিফায়েড হবে, অর্থাৎ ধুলো আর জলের ছিটা প্রতিরোধ করবে। সেই সঙ্গে মিলবে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স। এই হ্যান্ডসেটটির দাম ১৫ হাজার টাকার কম রাখা হবে।