TRENDS ▸
Tech GupMobilesRealme Gt 7 Realme Gt 7t Goes On Sale Today With 3000 Rupees Discount Offer Price Specifications
Realme GT 7T Sale Today

৩০০০ টাকা ছাড়, প্রথম সেলে বিরাট ছাড়ে Realme GT 7 ও Realme GT 7T স্মার্টফোন

গত সপ্তাহে ভারতে এসেছে রিয়েলমি জিটি সিরিজের নতুন দুটি স্মার্টফোন - Realme GT 7 এবং Realme GT 7T। এই দুটি ফোনের আজ থেকে সেল শুরু হল। ইচ্ছুক ক্রেতারা অ্যামাজন, রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য অফলাইন রিটেল স্টোর থেকে ডিভাইস দুটি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 31, 2025 3:43 PM

গত সপ্তাহে ভারতে এসেছে রিয়েলমি জিটি সিরিজের নতুন দুটি স্মার্টফোন – Realme GT 7 এবং Realme GT 7T। এই দুটি ফোনের আজ থেকে সেল শুরু হল। ইচ্ছুক ক্রেতারা অ্যামাজন, রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য অফলাইন রিটেল স্টোর থেকে ডিভাইস দুটি কেনা যাবে। এরমধ্যে Realme GT 7 মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট, আর GT 7T ডিভাইসে দেওয়া হয়েছে ডাইমেনসিটি ৮৪০০-ম্যাক্স চিপসেট। আসুন এদের দাম, অফার ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme GT 7 ও Realme GT 7T এর দাম ও অফার

রিয়েলমি জিটি ৭ এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৪২,৯৯৯ টাকা, আর ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৪৬,৯৯৯ টাকা। এটি আইস সেন্স ব্লু ও আইস সেন্স ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাচ্ছে।

ক্রেতারা সেল অফার হিসেবে ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন এবং পুরনো ফোন বদলালে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন।

অন্যদিকে, রিয়েলমি জিটি ৭টির দাম শুরু ৩৪,৯৯৯ টাকা থেকে, এই মূল্য ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের যাবে। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ৩৭,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি মডেলের দাম ৪১,৯৯৯ টাকা। এই ডিভাইসটি আইস সেন্স ব্ল্যাক, আইস সেন্স ব্লু এবং রেসিং ইয়েলো কালার অপশনে এসেছে।

লঞ্চ অফার হিসেবে রিয়েলমি জিটি ৭টি মডেলের সাথেও ৩,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট ও ৬,০০০ টাকার পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা পাওয়া যাবে।

ইএমআই ও অন্যান্য অফার

Realme GT সিরিজের সাথে ক্রেতারা ৯ মাসের নো ইএমআই সুবিধা নিতে পারবেন। এর ইএমআই শুরু হবে মাসে ৪,৪৪৪ টাকা থেকে, আর জিটি ৭টির মাসিক ইএমআই শুরু হবে ৩,৮৮৯ টাকা থেকে। এছাড়াও অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১,১৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারবেন।

Realme GT 7 ও Realme GT 7T এর স্পেসিফিকেশন ও বিশেষত্ব

রিয়েলমি জিটি ৭ সিরিজের উভয় ফোন অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। সামনে দেখা যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিসপ্লের কথা বললে রিয়েলমি জিটি ৭ হ্যান্ডসেটে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে (১২৬৪×২৭৮০) এমএমওএলইডি স্ক্রিন রয়েছে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৬,০০০ নিট এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। রিয়েলমি জিটি ৭টি-তে ৬.৮০ ইঞ্চি (১২৮০×২৮০০) এমএমওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার ব্রাইটনেস ও রিফ্রেশ রেট একই রকম।

ফটোগ্রাফির জন্য Realme GT 7 স্মার্টফোনে তিনটি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল সনি IMX906 সেন্সর, ৫০ মেগাপিক্সেল S5KJN5 টেলিফটো ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। জিটি ৭টি-তে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সনি IMX896 ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ডুয়াল রিয়ার ক্যামেরা।