হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesRealme May Replace Realme Ui With Coloros 17 In India
Realme UI

বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17

ভারতীয় Realme স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় খবর। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, শীঘ্রই সংস্থাটি তাদের Realme UI কাস্টম স্কিনের পরিবর্তে Oppo-র ColorOS 17 সফটওয়্যার ব্যবহার করতে পারে। রিপোর্টে বলা হয়েছে, রিয়েলমি ইন্ডিয়া নিশ্চিত করেছে যে ভবিষ্যতে ভারতে লঞ্চ হওয়া…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 28, 2026 10:40 PM

ভারতীয় Realme স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় খবর। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, শীঘ্রই সংস্থাটি তাদের Realme UI কাস্টম স্কিনের পরিবর্তে Oppo-র ColorOS 17 সফটওয়্যার ব্যবহার করতে পারে। রিপোর্টে বলা হয়েছে, রিয়েলমি ইন্ডিয়া নিশ্চিত করেছে যে ভবিষ্যতে ভারতে লঞ্চ হওয়া নতুন স্মার্টফোনগুলি ColorOS 17 সহ বাজারে আসবে। তবে শুধু নতুন ফোন নয়, যেসব পুরানো রিয়েলমি ডিভাইস ভবিষ্যতে অপারেটিং সিস্টেম আপডেট পাওয়ার যোগ্য, সেগুলিও ধাপে ধাপে এই সফটওয়্যার পাবে। যদিও প্রথম কোন রিয়েলমি স্মার্টফোনে ColorOS 17 আপডেট আসবে সে বিষয়ে কোম্পানি এখনও কিছু জানায়নি।

Realme ফোনে পাওয়া যাবে ColorOS 17

জিএসএমএরিনা-র একটি রিপোর্টে বলা হয়েছে, রিয়েলমি ইন্ডিয়া জানিয়েছে যে ভারতে আগামী দিনে যেসব নতুন স্মার্টফোন লঞ্চ হবে, সেগুলিতে Realme UI এর পরিবর্তে ColorOS 17 ব্যবহার করা হবে। এর আগেও একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে গবেষণা ও উন্নয়ন খরচ কমানোর লক্ষ্যে Realme UI-কে Oppo-র সফটওয়্যার প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করার পরিকল্পনা নেওয়া হতে পারে।

সফটওয়্যার ডেভেলপমেন্ট হবে আরও সহজ

রিপোর্টে আরও বলা হয়েছে, রিয়েলমি ইন্ডিয়া জানিয়েছে যে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য সফটওয়্যার ডেভেলপমেন্টকে আরও সহজ করা এবং স্মার্টফোনগুলিতে সফটওয়্যার আপডেটের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করা। যদিও কোম্পানি এখনও জানায়নি ঠিক কোন মডেলটি ColorOS 17 সহ প্রথম বাজারে আসবে।

পুরনো Realme ফোনও পাবে নতুন সফটওয়্যার

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই সফটওয়্যার পরিবর্তন শুধু নতুন ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যেসব পুরানো রিয়েলমি স্মার্টফোন ভবিষ্যতের অপারেটিং সিস্টেম আপডেট পাওয়ার যোগ্য, সেগুলিতেও ColorOS 17 পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে Realme GT 8 Pro হ্যান্ডসেটটি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি Realme UI 7.0 সহ বাজারে এসেছে এবং এতে চারটি অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে।

আপাতত শুধু ভারতের জন্য আপডেট

এই রিপোর্ট থেকে আরও জানা গেছে যে, কেবল ভারতীয় বাজারের উপস্থিত ডিভাইসের ক্ষেত্রে এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। অন্য দেশের জন্য এই পরিবর্তন আনা হবে কিনা, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ভবিষ্যতে অন্যান্য বাজারেও একই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।