জয়েন করুন

OLED ডিসপ্লে সহ বাহুবলী ব্যাটারি, রেডমিকে টেক্কা দেবে Realme Neo 7 SE

avatar
Written By : Suman Patra
Updated Now: January 11, 2025 12:10 PM

রিয়েলমি সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা শীঘ্রই চীনে Realme Neo 7 SE নামে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এতে ডাইমেনসিটি 8400-ম্যাক্স চিপসেট থাকবে। অর্থাৎ এটি Realme Neo 7 এর সস্তা ভ্যারিয়েন্ট হবে, যেখানে ডাইমেনসিটি 9300+ ব্যবহার করা হয়েছিল। প্রসেসর ছাড়া এসই মডেল সম্পর্কে রিয়েলমি এই মুহূর্তে আর কোনো তথ্য প্রকাশ করেনি। তবে চীনের এমআইআইটি (MIIT) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের ডেটাবেসে আজ এই Realme Neo 7 SE কে দেখা গিয়েছে। ডেটাবেস থেকে এই ডিভাইসের ছবি সহ ডিজাইন সামনে এসেছে।

Realme Neo 7 SE এমন দেখতে

ছবিতে দেখা গেছে, RMX5080 মডেল নম্বরের রিয়েলমি নিও 7 এসই এর সামনের দিকে ফ্ল্যাট OLED প্যানেল থাকবে। আর পিছনে এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এমআইআইটি সার্টিফিকেশন থেকে আরও জানা গেছে যে এই ডিভাইসে 6850mAh (রেটেড ভ্যালু) ব্যাটারি দেওয়া হবে।

Realme Neo 7 SE এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

গিজমোচায়নার রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি নিও ৭ এসই স্মার্টফোনে থাকবে OLED প্যানেল, যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। Neo 7 এর মতো, SE ভার্সনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। সিকিউরিটির জন্য, এতে অপটিক্যাল-টাইপ শর্ট-ফোকাস ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

ডাইমেনসিটি 8400-ম্যাক্স প্রসেসর সহ ফোনটি রেডমি টার্বো 4 এর সাথে প্রতিযোগিতা করবে। রেডমির এই স্মার্টফোনে ডাইমেনসিটি 8400-আল্ট্রা চিপসেট রয়েছে। এছাড়া রিয়েলমি ডিভাইসে 16 জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ থাকতে পারে।

আরও পড়ুন

ভারতে লঞ্চ হল OnePlus Nord 6, ৯০০০mAh ব্যাটারি সহ রয়েছে Sony ক্যামেরা Xiaomi Fan Festival 2026: বাম্পার ছাড়ে Xiaomi 17 থেকে Redmi Note 15 ফোন Infinix Note 60 Pro 5G: আইফোনের মতো ডিজাইন সহ আসছে দুর্দান্ত ফোন iPhone Air Price Drop: প্রায় ৩৫ হাজার টাকা পর্যন্ত সস্তা হল আইফোন Redmi A7 Pro 5G ১৩ এপ্রিল ভারতে আসছে, দশ হাজার টাকার কমে 6300mAh ব্যাটারি