TRENDS ▸
Tech GupMobilesRedmi 15 4g Price Storage Colour Options Leaked From European Listing Launch Soon
Redmi 15 4G Camera

Redmi 15 4G আসছে তিনটি স্টাইলিশ রঙে, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে ২৫৬ জিবি স্টোরেজ

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 15 5G। তবে এই ফোনটির পাশাপাশি এর 4G ভার্সনও এদেশে আসতে পারে। রিপোর্ট কে বিশ্বাস করলে, এই ডিভাইসটির দাম তুলনামূলকভাবে কম রাখা হবে এবং 5G মডেলের মতো এতে নজরকাড়া ফিচার থাকবে না। যদিও উভয়…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 31, 2025 7:10 PM

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 15 5G। তবে এই ফোনটির পাশাপাশি এর 4G ভার্সনও এদেশে আসতে পারে। রিপোর্ট কে বিশ্বাস করলে, এই ডিভাইসটির দাম তুলনামূলকভাবে কম রাখা হবে এবং 5G মডেলের মতো এতে নজরকাড়া ফিচার থাকবে না। যদিও উভয় স্মার্টফোনের ডিজাইন প্রায় একই থাকবে। আজ একটি ইউরোপের রিটেল সাইট থেকে Redmi 15 4G মডেল সম্পর্কে এই তথ্যগুলি সামনে এসেছে।

Redmi 15 4G এর সম্ভাব্য দাম, স্টোরেজ ও কালার ভ্যারিয়েন্ট

রিটেল সাইট অনুযায়ী, ইউরোপে Redmi 15 4G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে প্রায় ১৮৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৭০০ টাকা)। ফোনটির অন্য কোনো স্টোরেজ অপশনের কথা জানা যায়নি। এটি মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি পার্পল ও টাইটান গ্রে কালার অপশনে পাওয়া যাবে।

Redmi 15 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

এবার আসি স্পেসিফিকেশনের কথায়। রেডমি ১৫ ৪জি ফোনের সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে থাকবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 15 4G স্মার্টফোনে দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর ওজন হবে ২২৪ গ্রাম। এর অন্য ফিচারগুলির মধ্যে থাকবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২.০ কাস্টম স্কিন, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, এনএফসি এবং IP64 রেটিং।