TRENDS ▸
Tech GupMobilesRedmi 15r 5g Launched Price With 6000mah Battery 13 Megapixel Camera Specifications Features
Redmi 15R 5G Launched

Redmi 15R 5G সাশ্রয়ী মূল্যে 6000mAh ব্যাটারি ও 12 জিবি র‌্যাম সহ লঞ্চ হল

Redmi 15R 5G বুধবার বাজারে লঞ্চ হল। ফোনটির চীনে দাম শুরু হয়েছে প্রায় ১৩,৫০০ টাকা থেকে। এটি চারটি কালার অপশনে এবং পাঁচটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। ফিচারের কথা বললে Redmi 15R 5G স্মার্টফোনে আছে ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬০০০…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 18, 2025 8:33 AM

Redmi 15R 5G বুধবার বাজারে লঞ্চ হল। ফোনটির চীনে দাম শুরু হয়েছে প্রায় ১৩,৫০০ টাকা থেকে। এটি চারটি কালার অপশনে এবং পাঁচটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। ফিচারের কথা বললে Redmi 15R 5G স্মার্টফোনে আছে ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি। এতে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট দেওয়া হয়েছে। আবার ডিভাইসটি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের ডিসপ্লে ও আইপি৬৪ রেটেড বডি সহ এসেছে।

Redmi 15R 5G এর দাম ও কালার অপশন

Redmi 15R 5G এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০৯৯ ইউয়ান (প্রায় ১৩,৫০০ টাকা)। আবার ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেল চারটির মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৯,৫০০ টাকা), ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২৩,৫০০ টাকা), ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২৫,৫০০ টাকা) এবং ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৮,৫০০ টাকা)।

রেডমি ১৫আর বর্তমানে চীনে ক্লাউডি হোয়াইট, লাইম গ্রিন, শ্যাডো ব্ল্যাক এবং টোয়াইলাইট পার্পল কালার অপশনে কেনা যাবে। ফোনটি অন্যান্য বাজারে কবে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

Redmi 15R 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি ১৫আর হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ৭২০×১৬০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৮১০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লে TUV Rheinland ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত। পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিন উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Redmi 15R 5G এর পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে 5G, ওয়াইফাই, ব্লুটুথ ৫.৪, ইউএসবি টাইপ সি পোর্ট ও ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৪ রেটেড চ্যাসিস।