জয়েন করুন

৪১২ টাকা থেকে EMI, Redmi A4 5G-এ দুর্দান্ত ছাড়, এখনই কিনুন বাজেটের মধ্যে 5G ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 9:38 AM

নতুন বছরে বাজেটের মধ্যে 5G স্মার্টফোন খোঁজ করলে রেডমির একটি ফোন বেছে নিতে পারেন। এই ডিভাইসটির নাম Redmi A4 5G। ২০২৪ সালে বাজারে আসা স্মার্টফোনটি এখন অনলাইনে অবিশ্বাস্য দামে পাওয়া যাচ্ছে। এছাড়া মাত্র ৪১২ টাকা ইএমআই দিয়ে ফোনটি ঘরে আনার সুযোগ রয়েছে। আসুন Redmi A4 5G এর উপর কি কি অফার রয়েছে দেখে নেওয়া যাক।

Redmi A4 5G এর দাম ও অফার

রেডমি এ৪ ৫জি ফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে – ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এদের দাম ছিল যথাক্রমে ১০,৯৯৯ ও ১১,৯৯৯ টাকা, কিন্তু এখন ডিসকাউন্টের পর ডিভাইসটির দাম শুরু হচ্ছে মাত্র ৮,৪৯৮ টাকা থেকে। আর টপ মডেলটি কেনা যাবে মাত্র ৯,৪৯৮ টাকায়। তার উপর আবার ২৫৪ টাকা ক্যাশব্যাকও থাকছে। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এই অফারের লাভ ওঠানো যাবে।

Redmi A4 5G এর ফিচার

রেডমি এ৪ ৫জি স্মার্টফোনে রয়েছে বড় ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও ব্রাইটনেস ৬০০ নিটস। চোখের আরামের জন্য এতে TUV সার্টিফায়েড ট্রিপল আই কেয়ার সাপোর্টও আছে। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২। আর সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক উপস্থিত।

ব্যাটারির ক্ষেত্রেও নিরাশ করবে না Redmi A4 5G। এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এর বক্সে পাওয়া যাবে ৩৩ ওয়াট চার্জার। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল AI প্রাইমারি সেন্সর ও আরও একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি চলে হাইপারওএস কাস্টম স্কিনে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে