TRENDS ▸
Tech GupMobilesRedmi A7 Pro 5g Launch Date In India With 6300mah Battery 32mp Camera
Redmi A7 Pro 5G

Redmi A7 Pro 5G ১৩ এপ্রিল ভারতে আসছে, দশ হাজার টাকার কমে 6300mAh ব্যাটারি

কম দামে ভালো 5G স্মার্টফোন কিনতে চাইলে আর কয়েকদিন অপেক্ষা করুন। Redmi A7 Pro 5G খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে আগামী ১৩ এপ্রিল ডিভাইসটি ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই ফোনটির বেশ কিছু ফিচার সামনে এসেছে।…

avatar
Written By : Suman Patra
Updated Now: April 7, 2026 9:41 AM

কম দামে ভালো 5G স্মার্টফোন কিনতে চাইলে আর কয়েকদিন অপেক্ষা করুন। Redmi A7 Pro 5G খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে আগামী ১৩ এপ্রিল ডিভাইসটি ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই ফোনটির বেশ কিছু ফিচার সামনে এসেছে। জানা গেছে এতে বড় ডিসপ্লে, AI ফিচার এবং লম্বা ব্যাটারি লাইফ পাওয়া যাবে। Redmi-র A সিরিজ আগেও জনপ্রিয় ছিল, তবে এবার প্রথমবার কোম্পানি ‘Pro’ মডেল আনতে চলেছে। ফোনটি ‘Power এবং Style’ -এর সংমিশ্রণে আসবে বলে জানা গেছে।

Redmi A7 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

রিপোর্ট অনুযায়ী Redmi A7 Pro মডেলে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর 5G প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। এতে নতুন AI ফিচার এবং উন্নত সিকিউরিটিও পাওয়া যাবে।

থাকবে একাধিক AI ফিচার

রেডমির মাইক্রোসাইট থেকে জানা গেছে, রেডমি এ৭ প্রো মডেলে বেশকিছু AI ফিচার পাওয়া যাবে। এর মধ্যে গুগলের সার্কেল টু সার্চ এবং বিল্ট-ইন জেমিনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকবে। এই ধরনের ফিচার বাজেট স্মার্টফোনে দেখা যায় না।

ভালো ক্যামেরা সহ দেওয়া হবে বড় ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Redmi A7 Pro 5G হ্যান্ডসেটে ৩২ মেগাপিক্সেল ডুয়াল AI ব্যাক ক্যামেরা সেটআপ মিলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬৩০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ফুল চার্জে এক থেকে দুই দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।

Redmi A7 Pro 5G এর ডিজাইন কেমন হতে পারে

ডিজাইনের কথা বললে এই ডিভাইসে ফ্ল্যাট ফ্রেম থাকবে। এর পিছনে পিল-শেপের ক্যামেরা মডিউল পাওয়া যাবে, যেখানে দুটি ক্যামেরা কাটআউট দেখা যাবে। এলইডি ফ্ল্যাশটি মডিউলের বাইরে রাখা হবে। সামনে সেলফি ক্যামেরার জন্য থাকবে ওয়াটারড্রপ নচ।

সম্ভাব্য দাম

দামের কথা বললে Redmi A7 Pro 5G বাজেট সেগমেন্টে আসবে। এর দাম প্রায় ১০,০০০ টাকার কম রাখা হতে পারে। যদিও কোম্পানির তরফে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি।

Redmi A7 Pro 4G ভ্যারিয়েন্টের ফিচার

Redmi A7 Pro 4G ইতিমধ্যেই ১ এপ্রিল গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এতে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ইউনিসক টি৭২৫০ চিপসেট আছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর (এফ/২.২ অ্যাপারচার) এবং সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ দেওয়া হয়েছে যা ১৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।