জয়েন করুন

Redmi K80 ও Redmi K80 Ultra হবে পাওয়ার হাউস ফোন, ব্যাটারি, প্রসেসর ও ক্যামেরা দিয়ে মন জয় করবে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 20, 2025 9:58 AM

রেডমির পরবর্তী দুই স্মার্টফোন Redmi K80 এবং Redmi K80 Ultra নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। খুব শীঘ্রই ডিভাইস দুটি বাজারে পা রাখবে। এগুলি বড় ব্যাটারি, পাওয়ারফুল প্রসেসর এবং অত্যাধুনিক ডিসপ্লে সহ আসব। আবার এদের ক্যামেরা সেটআপও মোবাইল ফটোগ্রাফারদের মন জয় করে নেবে। আশা করা হচ্ছে Redmi K80 ও Redmi K80 Ultra এর দাম শুরু হবে ২৫,০০০ টাকা থেকে।

Redmi K80 সম্পর্কে কি কি তথ্য জানা গেছে

রিপোর্ট অনুযায়ী, রেডমি কে৮০ মডেলে দেওয়া হবে ৭৪১০ এমএএইচ ব্যাটারি। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট ব্যবহার করা হবে, যা ৪এনএম প্রসেসে তৈরি। এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি AMOLED প্যানেল, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য রেডমি কে৮০ স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ফোনটি IP68 রেটিং ও মেটাল ফ্রেম সহ আসবে।

Redmi K80 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি কে৮০ আল্ট্রা ফোনে ৭৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে। এতে সামান্য বড় অর্থাৎ ৬.৭৮ ইঞ্চি AMOLED প্যানেল পাওয়া যাবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও HDR10+ সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে, Redmi K80 Ultra এর পিছনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকবে। সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে, যা মাত্র কয়েক মিনিটেই ফোনকে ফুল চার্জ করে দেবে।

Redmi K80 ও Redmi K80 Ultra এর সম্ভাব্য দাম

রেডমির তরফে এখনও এদের দাম নিশ্চিত করা না হলেও, জানা গেছে Redmi K80-এর দাম শুরু হতে পারে ২৫,০০০ টাকা থেকে, আর K80 Ultra-এর মূল্য ধার্য করা হবে ৩৫,০০০ টাকার কাছাকাছি।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে