জয়েন করুন

১৬ জিবি র‌্যামের সাথে দুর্ধর্ষ পারফরম্যান্স দেবে Redmi K80 Ultra, লঞ্চের আগে দেখা গেল Geekbench-এ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 14, 2025 8:08 AM

রেডমি গতকাল নিশ্চিত করেছে যে, তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন K80 Ultra চীনে এই মাসেই শেষের দিকে লঞ্চ হবে। ইতিমধ্যেই এই ডিভাইসকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। পাশাপাশি টিপস্টারদের দৌলতে সামনে এসেছে এর বিভিন্ন স্পেসিফিকেশন। আজ আবার Redmi K80 Ultra ফোনকে Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেল, যেখান থেকে ডিভাইসটির প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।

Redmi K80 Ultra উপস্থিত হল Geekbench-এ

গীকবেঞ্চ বেঞ্চমার্ক ওয়েবসাইটে রেডমি কে৮০ আল্ট্রা ডিভাইসটি 25060RK16C মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এতে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে, যার মধ্যে একটি প্রাইম কোর ৩.৭৩ গিগাহার্টজ-এ, তিনটি পারফরম্যান্স কোর ৩.৩০ গিগাহার্টজ-এ এবং চারটি এফিসিয়েন্সি কোর ২.৪০ গিগাহার্টজ-এ কাজ করে। গ্রাফিক্সের জন্য এতে পাওয়া যাবে ইমমোর্টালাইস-জি৯২৫ জিপিইউ। এই কনফিগারেশনগুলি দেখে মনে হচ্ছে, এই প্রসেসরটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৪০০ প্লাস হবে।

বেঞ্চমার্ক স্কোর অনুযায়ী, রেডমি কে৮০ আল্ট্রা এর সিঙ্গেল-কোর পারফরম্যান্স ২৬৭৯ পয়েন্ট এবং মাল্টি-কোর স্কোর ৮৩৫৮ পয়েন্ট। এখানে স্মার্টফোনটি ১৬ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে, যদিও আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরও কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।

Redmi K80 Ultra এর অন্যান্য স্পেসিফিকেশন

চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকে এর আগে জানা গিয়েছিল রেডমি কে৮০ আল্ট্রা ডিভাইসে দেওয়া হবে ৭৫০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি। এতছ ১২০ ওয়াট অথবা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi K80 Ultra এর অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে থাকবে ৬.৮ ইঞ্চি LTPS OLED ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটি IP68 বা IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং সহ আসবে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে