জয়েন করুন

Xiaomi 16 সিরিজের পর অক্টোবরে বাজারে আসছে Redmi K90 সিরিজ, ব্যাটারি ও চার্জিং ফিচার ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 2, 2025 8:46 PM

পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে বাজারে আসতে পারে Xiaomi 16 সিরিজ। এরপর অক্টোবর মাসে কোম্পানিটি Redmi K90 সিরিজ লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই এই সিরিজের ডিভাইসগুলি নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে।আজ আবার জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, আসন্ন এই সিরিজের Redmi K90 ও K90 Pro মডেল দুটির ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং সাপোর্ট সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। আসুন টিপস্টার কি কি জানিয়েছেন দেখে নেওয়া যাক।

Redmi K90, K90 Pro এর ব্যাটারি ও চার্জিং প্রযুক্তি

ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি অনুযায়ী, Redmi K90 ফোনে থাকতে পারে ৭,১০০ এমএএইচ বিশাল ব্যাটারি। আবার K90 Pro মডেলে পাওয়া যাবে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারিতে সিঙ্গেল সেল সিলিকন-কার্বন টেকনোলজি থাকবে। আর উভয় স্মার্টফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi K90 সিরিজের অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এর আগে জানা গিয়েছিল, রেডমি কে৯০ প্রো ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর। আর রেডমি কে৯০ মডেলে পাওয়া যাবে SM8845 নামের চিপ, যেটা সম্ভবত বাজারে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৫ নামে আসবে।

এদের সামনে দেখা যেতে পারে ৬.৫৯ ইঞ্চি ফ্ল্যাট আরজিবি ওএলইডি এলটিপিএস স্ক্রিন, যা ২কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও Redmi K90 Pro ভার্সনে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, প্রিমিয়াম মেটাল ফ্রেম থাকবে

Redmi K90, K90 Pro চীনের বাইরে Poco ব্র্যান্ডিং সহ লঞ্চ হবে

রিপোর্ট থেকে জানা গেছে, Redmi K90 সিরিজের মোবাইল ফোনগুলি চীনের বাইরে গ্লোবাল মার্কেটেও আসবে। সিরিজের বেস ও প্রো মডেল দুটি বিশ্ববাজারে Poco F8 Pro ও Poco F8 Ultra নামে লঞ্চ হতে পারে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে