জয়েন করুন

OnePlus, iQOO, Realme-কে টেক্কা দিতে Redmi K90 Pro আসছে উন্নত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 7:38 AM

শাওমি আগামী সেপ্টেম্বর চীনে Xiaomi 16 সিরিজ লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। এর ঠিক কিছুদিন পরই, অর্থাৎ অক্টোবর বা নভেম্বর নাগাদ সংস্থার সাব ব্র্যান্ড, রেডমি নিয়ে আসতে পারে K সিরিজের নতুন দুই স্মার্টফোন Redmi K90 ও K90 Pro। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, এই সিরিজের প্রো মডেলে ব্যবহার করা হবে একটি উন্নতমানের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সেন্সর।

Redmi K90 Pro ফোনে থাকবে OmniVision OV50Q পেরিস্কোপ টেলিফটো সেন্সর

টিপস্টার জানিয়েছেন যে, রেডমি কে৮০ প্রো মডেলে OmniVision OV50Q সেন্সর সহ ৫০-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে, যার সেন্সর সাইজ ১/১.৩ ইঞ্চি। এতে পাওয়া যাবে LOFIC এবং QPD V3 টেকনোলজি, যা ক্যামেরার ডায়নামিক রেঞ্জ, ফোকাসিং স্পিড এবং পাওয়ার কনজাম্পশন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে এই ক্যামেরায় স্মুথ ফ্রেম ট্রানজিশন ও সুপার ফ্রেম সিন্থেসিসের মতো ফিচার সাপোর্ট করবে।

ডিজিটাল চ্যাট স্টেশন আরও জানিয়েছেন, শুধু রেডমি নয়, আইকো, ওয়ানপ্লাস, রিয়েলমি-র মতো অন্যান্য ব্র্যান্ডগুলিও ভবিষ্যতে তাদের ফ্ল্যাগশিপ ফোনে এই ধরণের পেরিস্কোপ লেন্স ব্যবহার করবে।

Redmi K90 Pro এর অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশন

রেডমি কে৯০ প্রো এর সামনে দেখা যেতে পারে ৬.৫৯ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ২কে। এতে দেওয়া হবে নতুন ধরনের LTPS প্যানেল, যা শার্প ভিজ্যুয়াল অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হবে। বেঞ্চমার্ক রিপোর্ট অনুযায়ী, এই চিপসেট গীকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে প্রায় ৪০০০ পয়েন্ট ছুঁয়ে ফেলেছে।

প্রসঙ্গত, গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Poco F7 Ultra ফোনটি আসলে Redmi K80 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন ছিল। সেই হিসাবে বলা যায় Redmi K90 Pro হয়তো চীনের বাইরে Poco F8 Ultra নামে আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা iQOO 16 আসছে 2K ডিসপ্লে, Snapdragon প্রসেসর ও 8500mAh ব্যাটারির সাথে Poco M8x 5G গোল্ড ফিনিশ ক্যামেরা ডিজাইন সহ লঞ্চ হচ্ছে, Flipkart থেকে কেনা যাবে Moto G Max ভারতে লঞ্চ, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে Snapdragon প্রসেসর Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে