হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesRedmi K90 Ultra With Snapdragon 8 Elite Chipset 8550mah Battery Launched Price Specifications Details
Redmi K90 Ultra

Redmi K90 Ultra লঞ্চ হল, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ রয়েছে 8550mAh ব্যাটারি

সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Redmi K90 Ultra। প্রিমিয়াম রেঞ্জে আসা এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট পাওয়া যাবে। আবার গেমিং ও গ্রাফিক্স পারফরম্যান্স বাড়াতে এতে আলাদা D2 AI চিপও দেওয়া হয়েছে। এর সাথে রয়েছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 4, 2026 8:04 AM

সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Redmi K90 Ultra। প্রিমিয়াম রেঞ্জে আসা এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট পাওয়া যাবে। আবার গেমিং ও গ্রাফিক্স পারফরম্যান্স বাড়াতে এতে আলাদা D2 AI চিপও দেওয়া হয়েছে। এর সাথে রয়েছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। ডিভাইসটি তিনটি কালার অপশনে এবং চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। আসুন Redmi K90 Ultra এর সমস্ত স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Redmi K90 Ultra এর দাম ও কালার অপশন

চীনে Redmi K90 Ultra এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৪০,০০০ টাকা)। অন্যদিকে, ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২৯৯ ইউয়ান, যা প্রায় ৪৭,০০০ টাকার সমান এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩,৪৯৯ ইউয়ান, যা প্রায় ৪৯,২০০ টাকার সমান।

ফোনটি স্পেস সিলভার, শ্যাডো ব্ল্যাক ও স্কাই ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

Redmi K90 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলা রেডমি কে৯০ আল্ট্রা ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি অ্যমোলেড ১.৫কে (১২৮০×২৭৭২ পিক্সেল) ডিসপ্লে, যা ৩,৫০০ নিটস পিক ব্রাইটনেস, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৪৮০ হার্টজ স্যাম্পলিং রেট, এইচডিআর১০প্লাস, এইচডিআর ভিভিড এবং ডলবি ভিশন সাপোর্ট করে।

প্রসেসর ও কুলিং সিস্টেম

পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে এড্রেনো জিপিইউ সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। গেমিংয়ের সময় রেজোলিউশন ও ফ্রেম রেট উন্নত করতে এতে আলাদা D2 AI গেমিং গ্রাফিক্স চিপ দেওয়া হয়েছে। আবার তাপ নিয়ন্ত্রণের জন্য এই হ্যান্ডসেটে অ্যাক্টিভ কুলিং ফ্যান উপস্থিত। কোম্পানির দাবি, এটি মাত্র ১০০ সেকেন্ডে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমিয়ে দিতে পারে।

ক্যামেরা ও সিকিউরিটি

ফটোগ্রাফির জন্য Redmi K90 Ultra মডেলের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল লাইট হান্টার ৮০০ প্রাইমারি সেন্সর, এই সেন্সরের সাইজ ১/১.৫৫ ইঞ্চি। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং রয়েছে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K90 Ultra মডেলে ৮৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও রিটেল বক্সে ১০০ ওয়াট GaN চার্জার দেওয়া হবে। এছাড়া ফোনে ২২.৫ ওয়াট রির্ভাস চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য এতে রয়েছে শাওমি সার্জ পি৩ চার্জিং চিপ এবং সার্জ জি২ ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ। অডিওর জন্য এতে বোসের টিউন করা ডুয়েল সিমেট্রিক্যাল স্টেরিও স্পিকার মিলবে।