TRENDS ▸
Tech GupMobilesRedmi Note 13 Pro 5g With 200 Megapixel Camera Under Rupees 20000 Discount Offer
Redmi Note 13 Pro 5G 200 Megapixel Camera

অবিশ্বাস্য ছাড়ে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro 5G স্মার্টফোন, এখানে অফার

স্মার্টফোনে ভালো ক্যামেরা পেতে এখন আর হাজার হাজার টাকা খরচ করতে হয় না। বাজারে বাজেটের মধ্যে একাধিক ভালো ক্যামেরার ফোন আছে। এরমধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য Redmi Note 13 Pro 5G, যেটার মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এই ডিভাইসটি এখন ফ্লিপকার্টে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 9:58 AM

স্মার্টফোনে ভালো ক্যামেরা পেতে এখন আর হাজার হাজার টাকা খরচ করতে হয় না। বাজারে বাজেটের মধ্যে একাধিক ভালো ক্যামেরার ফোন আছে। এরমধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য Redmi Note 13 Pro 5G, যেটার মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এই ডিভাইসটি এখন ফ্লিপকার্টে ডিসকাউন্টের পর মাত্র ১৯,৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে দাম ১৯ হাজারেরও নিচে নেমে আসবে।

এরজন্য আপনাকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। তাহলে পাওয়া যাবে ৫% অতিরিক্ত ক্যাশব্যাক। ডিভাইসটি কোরাল পার্পেল আর আর্কটিক হোয়াইট কালার অপশনে পাওয়া যাচ্ছে।

Redmi Note 13 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১৩ প্রো ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, যার সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট উপস্থিত।

ফটোগ্রাফির জন্য রেডমি নোট ১৩ প্রো ৫জি এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এগুলি হল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স আর ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর জল ও ধুলো প্রতিরোধ করতে আছে IP54 রেটিং। সাউন্ডের জন্য পাওয়া যাবে ডলবি অ্যাটমস সাপোর্ট। ডিভাইসটি HyperOS কাস্টম স্কিনে চলবে।