TRENDS ▸
Tech GupMobilesRedmi Note 14 Pro Series New Champagne Gold Colour Options Launch 1 July 2025 Confirmed
Redmi Note 14 Pro Series Gold Colour

রেডমির গোল্ডেন চমক, ১ জুলাই আসছে Redmi Note 14 Pro সিরিজের Champagne Gold কালার ভ্যারিয়েন্ট

রেডমি ফোন প্রেমীদের জন্য সুখবর। বাজারে আসছে Redmi Note 14 Pro সিরিজের একদম নতুন কালার অপশন - শ্যাম্পেন গোল্ড (Champagne Gold)। কোম্পানির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় আজ এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি একটি টিজার পোস্টারও রেডমি শেয়ার করেছে। আগামী ১…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 7:56 PM

রেডমি ফোন প্রেমীদের জন্য সুখবর। বাজারে আসছে Redmi Note 14 Pro সিরিজের একদম নতুন কালার অপশন – শ্যাম্পেন গোল্ড (Champagne Gold)। কোম্পানির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় আজ এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি একটি টিজার পোস্টারও রেডমি শেয়ার করেছে। আগামী ১ জুলাই দুপুর ১২টায় Redmi Note 14 Pro সিরিজের এই নতুন কালার অপশন লঞ্চ হবে বলে জানা গেছে। গত বছর ডিসেম্বরে এই সিরিজ স্পেকটার ব্লু, ফ্যান্টম পার্পেল আর টাইটান ব্ল্যাক কালার অপশনে এসেছিল।

Redmi Note 14 Pro সিরিজের Champagne Gold কালার অপশন লঞ্চ হচ্ছে

রেডমির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই রেডমি নোট ১৪ প্রো সিরিজের শ্যাম্পেন গোল্ড কালার অপশনের ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছে। যদিও নতুন কালারে আসা ছাড়া সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন ও দাম আগের মতোই থাকবে বলেই আমাদের বিশ্বাস।

জানিয়ে রাখি, রেডমি নোট ১৪ প্রো-এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ২৩,৯৯৯ টাকা থেকে। আর রেডমি নোট ১৪ প্রো প্লাস মডেলটির একই র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা।

Redmi Note 14 Pro সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্ট্রা প্রসেসর, আর প্রো প্লাস মডেলে আছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট। দুটি ফোনেই ১.৫কে রেজোলিউশনের (১২২০x২৭১২ পিক্সেল) ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে উপস্থিত, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত।

Redmi Note 14 Pro সিরিজের উভয় মডেলে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। আর সামনে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। জল আর ধুলো থেকে সুরক্ষা দিতে ফোন দুটি IP68 রেটিং সহ এসেছে।

এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 Pro+ স্মার্টফোনে ৬,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে Note 14 Pro ডিভাইসে রয়েছে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।