জয়েন করুন

Redmi Note 17 Pro ও Note 17 Pro Max চলতি মাসেই বাজারে আসছে, ফিচার ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 4, 2026 10:41 PM

Redmi Note 17 সিরিজ নিয়ে জল্পনা অব্যাহত। নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Redmi Note 17 সিরিজ নিয়ে কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং খুব শীঘ্রই ফোনগুলি বাজারে আসবে। এই সিরিজের অধীনে Redmi Note 17, Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max মডেলগুলি থাকবে বলে মনে হচ্ছে। সম্প্রতি সিরিজের প্রো মডেলটিকে চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। পাশাপাশি Note 17 Pro Max এর ব্যাটারি, ক্যামেরা সহ বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Redmi Note 17 Pro উপস্থিত হল 3C সার্টিফিকেশনে

চীনের 3C (চায়না কম্পোলসারি সার্টিফিকেশন) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Xiaomi-র একটি নতুন স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। ডিভাইসটির মডেল নম্বর 2607DRA18C। আর এই মডেল নম্বরটি আসলে আসন্ন Redmi Note 17 Pro এর। এই সার্টিফিকেশন সাইট থেকে হ্যান্ডসেটটির চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে।

চার্জিং স্পিডে বড় আপগ্রেড

3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, রেডমি নোট ১৭ প্রো মডেলের সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জার দেওয়া হবে। এই চার্জারটির মডেল নম্বর MDY-15-EQ। ফলে বলতে দ্বিধা নেই যে এটি রেডমি নোট ১৫ প্রো এর তুলনায় বড় আপগ্রেড হবে। কারণ আগের মডেলে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল।

Redmi Note 17 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও লঞ্চের সময়

রিপোর্টে বলা হয়েছে, Redmi Note 17 Pro আগামী জুলাই মাসে চীনে লঞ্চ হতে পারে। যদিও সিরিজের অন্যান্য মডেলগুলি আগস্টে বাজারে আসতে পারে। প্রো মডেলে ১.৫কে রেজোলিউশনের OLED ডিসপ্লে থাকতে পারে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য থাকবে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ইউনিট। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

Redmi Note 17 Pro Max এর ফিচার ফাঁস

রিপোর্ট থেকে জানা গেছে, Redmi Note 17 Pro Max স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৫০০ প্রসেসর দেওয়া হতে পারে। ডিভাইসটি ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HP5 প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসতে পারে। আর হ্যান্ডসেটটির মুখ্য আকর্ষণ হবে ব্যাটারি ক্যাপাসিটি। এতে ১০০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি Samsung ISOCELL KD5 সেন্সর হতে পারে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে