Samsung প্রতিবছর একাধিক স্মার্টফোন বাজারে আনে। শোনা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এই মুহূর্তে Samsung Galaxy A57 ও Samsung Galaxy A37 এর উপর কাজ করছে। যদিও কোম্পানির তরফে এখনও হ্যান্ডসেট দুটি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি এই দুই ফোনের কয়েকটি ভিডিও অনলাইনে ফাঁস হয়েছে।
এই ভিডিওগুলি থেকে ডিভাইসদুটির ডিজাইন সামনে এসেছে। প্রথমেই চোখে পড়ছে স্যামসাংয়ের চেনা ক্যামেরা স্টাইল, যেখানে রিয়ার প্যানেলে উল্লম্বভাবে সাজানো তিনটি ক্যামেরা থাকছে। আবার ভিডিওতে Samsung Galaxy A37 মডেলকে সবুজ রঙে দেখা গেছে। ডিভাইসটির সামনে ফ্ল্যাট ডিসপ্লে, চারপাশে কিছুটা মোটা বেজেল লক্ষ্য করা যাবে। এর ডিসপ্লের উপরের দিকে মাঝখানে হোল-পাঞ্চ কাটআউট মিলবে, যেখানে সেলফি ক্যামেরা বসানো থাকবে। ডান পাশে দেখা যাবে স্যামসাংয়ের নতুন ‘Key Island’ ডিজাইন, যেখানে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হবে।
আবার এর পিছনে উপরের বাম কোণে তিনটি ক্যামেরা সেন্সর উল্লম্বভাবে সাজানো থাকবে। ক্যামেরা মডিউলের বাইরে আলাদা করে রাখা হবে LED ফ্ল্যাশ। নিচের দিকে স্যামসাংয়ের লোগো দেওয়া হবে।
অন্যদিকে Samsung Galaxy A57 এর ফাঁস হওয়া ভিডিওতে মডেলটিকে বেগুনি রঙে দেখা গেছে। এর সামনের ডিজাইন অনেকটাই A37 এর মতো হলেও বেজেল কিছুটা পাতলা রাখা হবে। এখানেও মাঝখানে হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা থাকবে। ডান পাশে পাওয়া যাবে একই ‘Key Island 2.0’ ডিজাইন।
ডিভাইসটির পিছনেও প্রায় একই লেআউট দেখা যাবে। এখানে তিনটি ক্যামেরা সেন্সর উল্লম্বভাবে সাজানো থাকবে। আর LED ফ্ল্যাশটি ক্যামেরা আইল্যান্ডের বাইরে দেওয়া হবে।
যাইহোক, স্পেসিফিকেশন নিয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। তবে আমাদের অনুমান, এই দুই স্মার্টফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আবার জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে পাওয়া যাবে IP68 রেটিং।
এদিকে Samsung Galaxy A57 হ্যান্ডসেটে থাকতে পারে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অন্যদিকে Samsung Galaxy A37 এর সামনে দেখা যেতে পারে একই রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য উভয় স্মার্টফোনে যথাক্রমে স্যামসাং এক্সিনস ১৬৮০ এবং এক্সিনস ১৪৮০ চিপসেট ব্যবহার করা হবে।

