অবশেষে নিশ্চিত হল Samsung Galaxy M47 5G ফোনের লঞ্চের তারিখ। আগামী ২৯ জুন ডিভাইসটি ভারতে লঞ্চ হবে। এটি ২০২৩ সালে বাজারে আসা Samsung Galaxy M44 এর উত্তরসূরি মডেল হবে। ইতিমধ্যেই Amazon India-র ওয়েবসাইটে ডিভাইসটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে ফোনটির ডিজাইন, কালার অপশন লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। মাইক্রোসাইট থেকে নিশ্চিত হওয়া গেছে যে, Samsung Galaxy M47 5G পিল-আকৃতির রিয়ার ক্যামেরা আইল্যান্ড সহ আসবে, যা আমরা Samsung Galaxy A57 এবং Galaxy A37 মডেলেও দেখেছিলাম। এতে ফ্ল্যাট রিয়ার প্যানেল থাকবে। সম্প্রতি আবার হ্যান্ডসেটটিকে স্ন্যাপড্রাগন চিপসেটসহ একটি বেঞ্চমার্ক সাইটেও দেখা গেছে।
২৯ জুন ভারতে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M47 5G
মাইক্রোসাইটে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এম৪৭ ৫জি এর জন্য ‘নেক্সট লেভেল মনস্টার’ ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে। ফলে বুঝতে অসুবিধা হয় না যে এই স্মার্টফোনে বড় ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার থাকবে। এর পাশাপাশি মাইক্রোসাইটে জানানো হয়েছে আগামী ২৯ জুন হ্যান্ডসেটটি এদেশে লঞ্চ হবে।
ক্যামেরা ডিজাইনে নতুনত্ব
আপকামিং Samsung Galaxy M47 5G মডেলে ফ্ল্যাট রিয়ার প্যানেল থাকবে। উপরের বাঁদিকের কোণে দেখা যাবে পিল আকৃতির ক্যামেরা মডিউল। এই ক্যামেরা আইল্যান্ডে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে এবং তার পাশেই রাখা হবে LED ফ্ল্যাশ। ডিভাইসটির ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেওয়া হবে।
দাম নিয়ে ধোঁয়াশা
রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোনটির রেড কালার ভ্যারিয়েন্ট শুরুতে বাজারে আসবে। যদিও এই ভ্যারিয়েন্টের নাম জানা যায়নি। এছাড়া ডিভাইসটির দামও এখনও সামনে আসেনি। তবে আমাদের অনুমান Samsung Galaxy M47 5G ভারতে ৩০,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হবে। আর এটি Amazon ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে।
Geekbench-এ উপস্থিত হয়েছে Samsung Galaxy M47 5G
সম্প্রতি Samsung Galaxy M47 5G ফোনকে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে SM-476B মডেল নম্বরসহ দেখা গেছে। জানা গেছে এতে কোয়ালকমের অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। এই চিপসেটে চারটি এফিসিয়েন্সি কোর থাকবে, যেগুলোর ক্লক স্পিড ১.৮ গিগাহার্টজ।
এদিকে গ্রাফিক্সের জন্য Samsung Galaxy M47 5G মডেলে এড্রেনো ৭১০ জিপিইউ থাকতে পারে এবং ফোনটি অন্তত ৮ জিবি র্যাম সহ বাজারে আসতে পারে। এছাড়া ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ বাজারে আসবে।

