TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy S24 Plus Discount Bank Offer On Amazon Should You Buy It
Samsung Galaxy S24 Plus Discount

এক ধাক্কায় অনেকটা দাম কমল, এখানে ব্যাপক সস্তায় মিলছে Samsung Galaxy S24 প্লাস

নতুন সিরিজ লঞ্চ হতেই হু হু করে কমতে শুরু করেছে Samsung Galaxy S24 সিরিজের দাম। সম্প্রতি দারুন ছাড় পাওয়া যাচ্ছে Galaxy S24 প্লাস মডেলে। Amazon এ এই ফোনের ১২ জিবি + ২৫৬ জিবি মডেল ৬১,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আরও…

Updated Now: February 17, 2025 5:38 PM

নতুন সিরিজ লঞ্চ হতেই হু হু করে কমতে শুরু করেছে Samsung Galaxy S24 সিরিজের দাম। সম্প্রতি দারুন ছাড় পাওয়া যাচ্ছে Galaxy S24 প্লাস মডেলে। Amazon এ এই ফোনের ১২ জিবি + ২৫৬ জিবি মডেল ৬১,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আরও কমতে পারে যদি ব্যাংক অফার যোগ করা হয়। এই ডিভাইসটি ৬৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। আসুন এর সাথে কি কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

লোভনীয় অফারে ৬০ হাজারের কমে Samsung Galaxy S24 Plus

ছাড় দেওয়ার পর স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস ফোনের নতুন দাম হয়েছে ৬১,৯০০ টাকা। এটি OnePlus 13 এবং Oppo Find X8 ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে টক্কর দেবে। আপনার কাছে যদি Amazon Pay ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে এর উপর আরও ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। এই ক্যাশব্যাকের পরিমাণ ৩,০৮৫ টাকা পর্যন্ত।

তবে Galaxy S25 ছেড়ে Samsung Galaxy S24 প্লাস কেনা কি বুদ্ধিমানের কাজ হবে?

সম্প্রতি লঞ্চ হয়েছে Galaxy S25 সিরিজ। একাধিক সেরা ফিচার নিয়ে এসেছে কোম্পানি। মিলবে তাক লাগানো ক্যামেরা এবং প্রসেসর। তবে যদি দামের কথা বলি, তাহলে Galaxy S25 এর বেস মডেলের তুলনায় বর্তমানে ২০ হাজার টাকা সস্তা S24 প্লাস। শুধু দাম নয়, S24 প্লাসে রয়েছে তুলনামূলক বড় স্ক্রিন এবং বেশি ব্যাটারি ক্যাপাসিটি।

তবে Galaxy S25 মডেলে রয়েছে নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং কাস্টম ৫জি চিপসেট। আপনার কাছে যদি প্রসেসরের তুলনায়, স্ক্রিন এবং ব্যাটারি বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে S24 প্লাস বিবেচনা করতে পারেন। উভয় ফোনেই রয়েছে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ।