জয়েন করুন

Tecno Camon Slim: কম দামে Sony ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন লঞ্চ হল

avatar
Written By : Puja Mondal
Updated Now: June 22, 2026 4:11 PM

প্রত্যাশামতো আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Tecno Camon Slim। নাম থেকেই সহজে অনুমান করা যায় যে স্মার্টফোনটি পাতলা হবে। কোম্পানির তরফে লঞ্চ ইভেন্টে জানানো হয়েছে ডিভাইসটি মাত্র ৬.৯৯ মিমি পুরু। এর পাশাপাশি এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল Sony LYTIA ৬০০ প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর। এছাড়া দেওয়া হয়েছে ৫৬০০ এমএএইচ ব্যাটারি, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন Tecno Camon Slim এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

Tecno Camon Slim এর দাম ও উপলব্ধতা

টেকনো ক্যামন স্লিম এর দাম এখনও ঘোষণা করা হয়নি। এমনকি ফোনটি কবে থেকে বাজারে পাওয়া যাবে সে বিষয়েও কিছু জানানো হয়নি। তবে নিশ্চিত করা হয়েছে যে এটি বারগান্ডি রেড, জঙ্গল গ্রিন, নিউ মন্ড্রিয়ন, প্রিজম ব্ল্যাক ও ভ্যান গগ ব্লু কালার অপশনে সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে।

উগান্ডায় শুরু হয়েছে প্রি-অর্ডার

ইতিমধ্যেই উগান্ডায় Tecno Camon Slim এর প্রি-অর্ডার চালু হয়েছে। যারা ডিভাইসটি বুক তারা আকর্ষণীয় অফারের লাভ ওঠাতে পারবেন। এর মধ্যে রয়েছে প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়।

স্পেসিফিকেশন ও ফিচার

অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইওএস ১৬.২ কাস্টম স্কিনে চলা টেকনোর নতুন স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ১২ লেয়ার কুলিং সিস্টেম উপস্থিত।

পিছনে ও সামনে দুর্দান্ত ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Tecno Camon Slim মডেলের পিছনে ফ্লিকার সেন্সরের সাথে ৫০ মেগাপিক্সেল সোনি এলওয়াইটি-৬০০ ক্যামেরা সেন্সর বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর ক্যামেরা মডিউলে রয়েছে ৩৫৪টি মিনি এলইডি লাইট, যা ইনকামিং কল, মেসেজ ও চার্জিং স্ট্যাটাস জানানোর কাজ করবে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার আছে। আর জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে এতে IP69+ এবং IP68 রেটিং উপস্থিত। ডিভাইসটি MIL-STD-810 ডিউরেবিলিটি সার্টিফিকেশন সহ এসেছে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে