TRENDS ▸
Tech GupMobilesVivo Oppo Xiaomi To Launch Galaxy S25 Edge Style Smartphone
Vivo Oppo Xiaomi Slim Smartphones Launch Soon

Samsung-এর স্টাইলে আল্ট্রা-থিন স্মার্টফোন বাজারে আনতে চলেছে শাওমি-ভিভোরা

Samsung গতকাল একটি মেগা লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল। সেখানে S25 সিরিজ প্রকাশ্যে এসেছে। Galaxy S25, Galaxy S25+, এবং Galaxy S25 Ultra মডেলের তিনটি ফোন রিলিজ করেছে কোম্পানি। পাশাপাশি, এই সিরিজের চতুর্থ মডেল হিসাবে Galaxy S25 Edge ফোনটির একঝলক দেখানো হয়েছে।…

avatar
Written By : Suman Patra
Updated Now: January 24, 2025 11:17 AM

Samsung গতকাল একটি মেগা লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল। সেখানে S25 সিরিজ প্রকাশ্যে এসেছে। Galaxy S25, Galaxy S25+, এবং Galaxy S25 Ultra মডেলের তিনটি ফোন রিলিজ করেছে কোম্পানি। পাশাপাশি, এই সিরিজের চতুর্থ মডেল হিসাবে Galaxy S25 Edge ফোনটির একঝলক দেখানো হয়েছে। এটি একটি আল্ট্রা-থিন স্মার্টফোন অর্থাৎ এতে খুব পাতলা ডিজাইন থাকতে চলেছে।

চাইনিজ কোম্পানিরাও আনছে আল্ট্রা-থিন স্মার্টফোন

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, স্যামসাং-এর নতুন মডেলটির মোকাবিলায় এবার চাইনিজ স্মার্টফোন নির্মাতারা অতি-পাতলা ফোন আনতে চলেছে। Galaxy S25 Edge মডেলটিতে ৬.৭ ইঞ্চি ফ্ল্যাট ওলেড প্যানেল, Snapdragon 8 Elite প্রসেসর, ও ব্যাটারির ক্ষমতা ৩,৯০০ এমএএইচ ক্যাপাসিটির আশেপাশে থাকতে পারে। ফোনটি ৬.৪ মিমি পাতলা হবে বলে শোনা যাচ্ছে।

Vivo, Oppo, ও Xiaomi-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি S25 Edge-এর মতো খুব পাতলা ফোন লঞ্চ করবে। এগুলি মিড-রেঞ্জ বা সাব-সিরিজ স্মার্টফোন হিসাবে অবস্থান করবে। অবগতির জন্য জানিয়ে রাখি, অ্যাপলও একটি পাতলা ফোনে কাজ করছে বলে অনেকদিন ধরে শোনা যাচ্ছে। এটি iPhone 17 Air নামে আত্মপ্রকাশ করতে পারে।

টিপস্টারের বক্তব্য, চাইনিজ ব্র্যান্ডগুলির আল্ট্রা-থিন স্মার্টফোনে বড় ও শক্তিশালী ব্যাটারি থাকবে। এর কারণে স্যামসাং এবং অ্যাপলের চেয়ে ভাল পাওয়ার ব্যাকআপ অফার করবে। সূত্রের দাবি, শাওমি, ওপ্পো, এবং ভিভোর আসন্ন স্লিম ফোনে প্রায় ৪৫০০ থেকে ৪৭০০ এমএএইচ ব্যাটারি প্যাক দেখা যেতে পারে।