TRENDS ▸
Tech GupMobilesVivo T5x 5g Launched Price In India Specification Details
Vivo T5x 5G

Vivo T5x 5G ভারতে লঞ্চ হল, 7200mAh ব্যাটারির ফোনের দাম শুরু 18,999 টাকা থেকে

ঘোষণা মতো Vivo T5x 5G আজ ভারতে লঞ্চ হল। স্মার্টফোনটির দাম ২৫,০০০ টাকার কম রাখা হয়েছে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৭২০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ টার্বো, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 17, 2026 10:29 PM

ঘোষণা মতো Vivo T5x 5G আজ ভারতে লঞ্চ হল। স্মার্টফোনটির দাম ২৫,০০০ টাকার কম রাখা হয়েছে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৭২০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ টার্বো, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এছাড়া Vivo T5x 5G ডিভাইসটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশনের জেনে নেওয়া যাক।

Vivo T5x 5G এর দাম ও সেলের তারিখ

ভিভো টি৫এক্স ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ২০,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ২২,৯৯৯ টাকা খরচ হবে। আগামী ২৪ মার্চ Flipkart, Vivo-র নিজস্ব ই-স্টোর ও অফলাইন স্টোর থেকে ফোনটির বিক্রি শুরু হবে। সেল অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক ডিসকাউন্ট ও নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পেতে পারেন।

Vivo T5x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo T5x 5G স্মার্টফোনটি বিশাল ৭২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। হাই বাজেট রেঞ্জে এমন ব্যাটারি সচারাচর দেখা যায় না। এই ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ টার্বো প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে ইউএফএস ৩.১ স্টোরেজ এবং এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট।

ভিভোর এই ফোনের সামনে দেখা যাবে ৬.৭৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার চোখের আরামের জন্য এতে আই কমফোর্ট ফিচার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে এই হ্যান্ডসেটে পাওয়া যাবে IP68 ও IP69 রেটিং। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য Vivo T5x 5G এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। আর সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে একাধিক AI ফিচার রয়েছে।