TRENDS ▸
Tech GupMobilesVivo X200 Ultra Vs Xiaomi 15 Ultra With 200 Megapixel Camera Comparison Price Specifications
Vivo X200 Ultra vs Xiaomi 15 Ultra Comparison

২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা Vivo X200 Ultra ও Xiaomi 15 Ultra ফোনের মধ্যে কে এগিয়ে

২০২৫ সালে ইতিমধ্যেই বাজারে এসেছে Vivo X200 Ultra এবং Xiaomi 15 Ultra ফোন। উভয় স্মার্টফোনে পাওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তি, দুর্দান্ত ক্যামেরা, উজ্জ্বল ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর। এছাড়া এই দুই ডিভাইসে আইপি রেটিং উপস্থিত, ফলে এগুলি জল ও ধুলো থেকে সুরক্ষা…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 24, 2025 8:23 AM

২০২৫ সালে ইতিমধ্যেই বাজারে এসেছে Vivo X200 Ultra এবং Xiaomi 15 Ultra ফোন। উভয় স্মার্টফোনে পাওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তি, দুর্দান্ত ক্যামেরা, উজ্জ্বল ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর। এছাড়া এই দুই ডিভাইসে আইপি রেটিং উপস্থিত, ফলে এগুলি জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। তবে Xiaomi 15 Ultra ফোনটি ভারতে এলেও, Vivo X200 Ultra সদ্য চীনে আত্মপ্রকাশ করেছে। আসুন এদের দাম ও ফিচারের পার্থক্য দেখে নেওয়া যাক।

Vivo X200 Ultra vs Xiaomi 15 Ultra: ফিচারে কে এগিয়ে

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

ভিভো এক্স২০০ আল্ট্রা ডিভাইসটি IP69 রেটিং সহ এসেছে। এতে সিমেট্রিক্যাল গ্লাস ও অ্যালুমিনিয়াম ফ্রেম পাওয়া যাবে। অন্যদিকে, Xiaomi 15 Ultra হ্যান্ডসেটে IP68 রেটিং সহ ইকো-লেদার ব্যাক ও অ্যারোস্পেস-গ্রেড উপাদান রয়েছে।

ডিসপ্লে

ভিভো এক্স২০০ আল্ট্রা ফোনের সামনে দেখা যাবে ৬.৮২ ইঞ্চি AMOLED স্ক্রিন, যার ব্রাইটনেস ৪৫০০ নিটস। আবার শাওমি ১৫ আল্ট্রা ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, যা ৩২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।

পারফরম্যান্স ও ব্যাটারি

পারফরম্যান্সের জন্য Vivo X200 Ultra vs Xiaomi 15 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। আর ভিভোর চীন ও গ্লোবাল উভয় মডেলে ৬০০০ এমএএইচ ব্যাটারি আছে, যেখানে শাওমি-এর ফোনটির চীনের এডিশনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হলেও গ্লোবাল এডিশনে ৫৪১০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর চার্জিংয়ের কথা বললে, দুটি স্মার্টফোনেই ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে ওয়্যারলেস চার্জিংয়ে ভিভোর ডিভাইসটি পিছিয়ে আছে। শাওমি ও ভিভোর ডিভাইসে যথাক্রমে ৮০ ওয়াট ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরা

ভিভো এক্স২০০ আল্ট্রা ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল Zeiss অপটিক্সের সঙ্গে ৫০ মেগাপিক্সেল Sony LYT-818 প্রাইমারি সেন্সর (Gimbal OIS সহ), ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল অটো-ফোকাস লেন্স।

ফটোগ্রাফির জন্য শাওমি ১৫ আল্ট্রা ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ২০০ মেগাপিক্সেল সুপার টেলিফটো সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এগুলো সবই Leica সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Vivo X200 Ultra vs Xiaomi 15 Ultra: দাম

Vivo X200 Ultra এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৬,০০০ টাকা)। আবার এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৬৯৯৯ ইউয়ান ও ৭৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ৮১,৮০০ টাকা ও ৯৩,৫০০ টাকা।

ভারতে Xiaomi 15 Ultra এর ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯৯৯ টাকা।