ভিভো বর্তমানে তাদের পরবর্তী Vivo X500 সিরিজ নিয়ে কাজ করছে। চলতি বছরের চতুর্থ কোয়ার্টারে এই সিরিজ বাজারে আসতে পারে। আমাদের অনুমান এই লাইনআপের অধীনে Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max মডেলগুলি লঞ্চ হবে। এর মধ্যে শেষের মডেলটি হবে সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। সম্প্রতি ডিভাইসটির ডিসপ্লে সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এছাড়া জানা গেছে Vivo X500 সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপ ব্যবহার করা হবে।
Vivo X500 Pro Max এর ডিসপ্লে
সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি পোস্টে আসন্ন Vivo X500 Pro Max ডিভাইসের ডিসপ্লে সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। যদিও পোস্টে সরাসরি তিনি ফোনটির নাম উল্লেখ করেননি। তবে পরবর্তী মন্তব্য এবং আগের বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে মনে করা হচ্ছে, টিপস্টার Vivo X500 Pro Max সম্পর্কেই বলেছেন।
জানা গেছে, হ্যান্ডসেটটির একটি ইঞ্জিনিয়ারিং স্যাম্পল বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। এতে BOE-এর তৈরি ৬.৮৫ ইঞ্চি LIPO ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। ডিসপ্লেটির চারদিকে খুব সরু বেজেল দেখা যাবে।
থাকবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ২কে রেজোলিউশন
টিপস্টার আরও বলেছেন, Vivo X500 Pro Ma মডেলের ডিসপ্লেতে উচ্চ-ফ্রিকোয়েন্সির PWM ডিমিং সাপোর্ট থাকতে পারে। আবার এতে ২.৫ডি ফ্ল্যাট স্ক্রিন ডিজাইন দেওয়া হবে বলেও দাবি করা হয়েছে। শুধু তাই নয়, এই ডিসপ্লে ২কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
বড় ব্যাটারির সাথে মিলবে দীর্ঘ ব্যাকআপ
পোস্টের কমেন্ট সেকশনে এক ইউজার জানতে চান, Vivo X500 Pro Max কি প্রতিদ্বন্দ্বী মডেলগুলির তুলনায় সবচেয়ে ছোট ব্যাটারি সহ আসবে? এর উত্তরে ডিজিটাল চ্যাট স্টেশন বলেন, ডিভাইসটি এখনও ব্যাটারি পরীক্ষার ধাপে প্রবেশ করেনি। তবে তিনি জানান যে ব্যাটারির ধারণক্ষমতা ‘৮’ সংখ্যা দিয়ে শুরু হবে। এই মন্তব্যের পর মনে করা হচ্ছে, এতে কমপক্ষে ৮০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে।
প্রসঙ্গত, Vivo X300 Ultra মডেলে দেওয়া হয়েছে ৬৬০০ এমএএইচ ব্যাটারি। আবার Vivo X300 ডিভাইসটি ৬০৪০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যেখানে Vivo X300 Pro ফোনে রয়েছে ৬৫১০ এমএএইচ ব্যাটারি।
ক্যামেরার ক্ষেত্রে বড় আপগ্রেড
আগে বেশ কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলে প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরায় Sony LYT-838 ১/১.২৮ ইঞ্চি সেন্সর ব্যবহার করা হতে পারে। এর পাশাপাশি পাওয়া যাবে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর।
প্রসেসর ও অন্যান্য সম্ভাব্য ফিচার
টিপস্টার বলেছেন Vivo X500 Pro Max মডেলে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর ব্যবহার করা হবে। আর বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য এতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

