জয়েন করুন

Xiaomi 15 কিনুন ২০ হাজার টাকা ছাড়ে, Amazon Prime Day সেলে দারুন অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 13, 2025 2:09 PM

কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোনের বাজারে বিকল্প খুব বেশি নেই। যেকারণে বড় ডিসপ্লে আর মোটা ডিজাইনের ফোন ব্যবহার করতে না চাইলেও আমাদের বাধ্য হয়ে বাজারচলতি স্মার্টফোন কিনতে হয়। তবে সেই ফাঁকা জয়াগা কিছুটা হলেও পূরণ করেছে Xiaomi 15। এটি স্লিম ডিজাইন সহ এসেছে। আর ডিভাইসটি খুব বেশি বড় নয়। পাশাপাশি এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এলিট এডিশন। ফোনটি চলমান অ্যামাজন প্রাইম ডে সেলে ১৯ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে।

Xiaomi 15 কিনুন ২০ হাজার টাকা ছাড়ে

শাওমি ১৫ এর ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭৯,৯৯৯ টাকা হলেও, অ্যামাজন প্রাইম ডে সেলে এটি বিক্রি হচ্ছে ৬৪,৯৯৯ টাকায়। অর্থাৎ ১৫,০০০ টাকা ছাড়ে। আবার আইসিআইসিআই ও এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মাত্র ৫৯,৭৪৮ টাকায় ডিভাইসটি আপনার হবে। আপনি চাইলে ১৮ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই-এর সুবিধাও নিতে পারবেন। ডিভাইসটি তিনটি কালার অপশনে এসেছে – সবুজ, সাদা ও কালো।

Xiaomi 15 এই দামে বিশেষ কি কি অফার করবে

শাওমি ১৫ ফোনের আসল আকর্ষণ লুকিয়ে আছে এর পারফরম্যান্স আর ফিনিশিংয়ে। ছোট অথচ প্রিমিয়াম ডিজাইনে আসা এই ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৩৬ ইঞ্চি ১.৫কে এলটিপিও AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি কোয়ালকমের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী চিপসেট। এই চিপসেট গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং সবকিছুতেই সেরা অভিজ্ঞতা দেবে।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে Leica কো ব্র্যান্ডেড ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে লাইট ফিউশন ৯০০ সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,২৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়িট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে