জয়েন করুন

ছোট পটাকা বড় ধামাকা, Xiaomi 16 Pro Mini আসছে 6300mAh ব্যাটারির সাথে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 20, 2025 9:45 AM

সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে Xiaomi 16 এবং 16 Pro এর পাশাপাশি একটি নতুন কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই ডিভাইসটির নাম হতে পারে Xiaomi 16 Pro Mini। ছোটখাটো চেহারার এই স্মার্টফোনে সিরিজের অন্যান্য মডেলের মতো স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট ব্যবহার করা হতে পারে বলে ইতিমধ্যেই কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে। আজ আবার সিরিজের এই মিনি মডেলের ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস হয়েছে।

Xiaomi 16 Pro Mini এর ব্যাটারি ক্যাপাসিটি

রিপোর্ট অনুযায়ী, Xiaomi 16 Pro Mini ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে। ফোনটি আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বডি সহ আসবে।

তুলনায় খাতিরে জানিয়ে রাখি যে, Vivo S30 Pro Mini হল বাজারে সবচেয়ে বড় ব্যাটারি সহ আসা কমপ্যাক্ট ফোন, যেখানে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এরপরেই অবস্থান করবে Xiaomi 16 Pro Mini। তারপরে থাকবে OnePlus 13s স্মার্টফোনটি, এতে ৬২৬০ এমএএইচ ব্যাটারি আছে।

Xiaomi 16 Pro Mini এর ডিজাইন ও ডিসপ্লে

এর আগে জানা গিয়েছিল শাওমি ১৬ প্রো মিনি ফোনে ৬.৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকবে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছিলেন, প্রোটোটাইপ মডেলে একেবারে নতুন ফর্ম ফ্যাক্টর দেখা গেছে। ডিভাইসটিতে অতিরিক্ত স্লিম বেজেলের ডিজাইন আনতে ব্যবহার করা হচ্ছে LIPO প্রযুক্তি।

ক্যামেরায় নতুন চমক?

ফটোগ্রাফির জন্য Xiaomi 16 Pro Mini এর প্রাইমারি রিয়ার ক্যামেরায় বড় সেন্সর ব্যবহার করা হবে। এতে পেরিস্কোপ ক্যামেরাও থাকতে পারে। তবে সেন্সর বা মেগাপিক্সেল নিয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে