জয়েন করুন

Xiaomi 16 সিরিজে এই প্রথম থাকবে Pro Max মডেল, পেরিস্কোপ ক্যামেরা সহ পাবেন এই বিশেষ ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 23, 2025 8:52 AM

শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ নিয়ে জোর চর্চা চলছে। যদিও সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে আগামী সেপ্টেম্বরে চীনে লঞ্চ হতে পারে Xiaomi 16 সিরিজ। তার আগেই আসন্ন এই সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হয়েছে, যার মধ্যে রয়েছে মডেল সংখ্যা, স্ক্রিন সাইজ ও আরও কিছু চমকপ্রদ ফিচার। আসুন Xiaomi 16 সিরিজ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Xiaomi 16 সিরিজের অধীনে কয়টি ফোন লঞ্চ হবে

টিপস্টার কার্তিকেয় সিং একটি এক্স পোস্টে দাবি করেছেন যে, শাওমি ১৬ সিরিজে মোট চারটি প্রিমিয়াম ডিভাইস থাকবে – শাওমি ১৬, ১৬ প্রো, ১৬ আলট্রা এবং নতুন একটি মডেল, শাওমি ১৬ প্রো ম্যাক্স।

ফোনগুলির ডিসপ্লে সাইজ সম্পর্কেও জানা গেছে। তার দাবি, শাওমি ১৬ মডেলে থাকতে পারে ৬.৩৬ ইঞ্চির স্ক্রিন, যেখানে ১৬ প্রো ফোনটি আসবে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে সহ। অন্যদিকে শাওমি ১৬ প্রো ও ১৬ আলট্রা স্মার্টফোনে থাকবে ৬.৮ ইঞ্চি বড় স্ক্রিন।

টিপস্টার জানিয়েছেন যে, Xiaomi 16 Pro মডেলে ৬.৫ ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি পেরিস্কোপ জুম লেন্স দেওয়া হবে। যদিও আগে এই লেন্স Xiaomi 16 মডেলে থাকবে বলে জানানো হয়েছিল। তবে টিপস্টার বলেছেন, বেস মডেলে নয় বরং প্রো মডেলে এই ক্যামেরা লেন্স পাওয়া যাবে।

এদিকে, Xiaomi 16 সিরিজে সম্ভবত ফিরতে চলেছে সংস্থার বহু পুরনো একটি ফিচার, যার‌ নাম ‘রিয়ার ডিসপ্লে’। ২০২১ সালে Mi 11 Ultra-তে এই অভিনব ফিচার দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তী মডেলগুলিতে আর এটি দেখা যায়নি। এবার আবার তা ফিরিয়ে আনার কথা ভাবছে শাওমি। তবে কোন মডেলে এই সেকেন্ডারি ডিসপ্লে থাকবে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে