জয়েন করুন

ব্যাটারি টেস্টে iPhone 17 Pro Max ফোনকে পিছনে ফেলল Xiaomi 17 Pro Max

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: October 12, 2025 8:35 AM

ইউজারদের চাহিদার ওপর নির্ভর করে স্মার্টফোনের ব্যাটারির ক্যাপাসিটি বাড়াচ্ছে ব্র্যান্ডগুলি। সেপ্টেম্বরে আসা Apple iPhone 17 Pro Max ফোনে ৪,৮২৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আবার সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi 17 Pro Max মডেলে আছে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি। যদিও শাওমির মডেলটি অ্যাপলের লেটেস্ট টপ-এন্ড ফ্ল্যাগশিপ (২৩৩ গ্রাম)-এর চেয়ে হালকা (২১৯ গ্রাম)। তাই সহজেই ধরে নেওয়া যায় যে, Xiaomi 17 Pro Max ফোনটি ব্যাটারি ক্ষমতায় Apple iPhone 17 Pro Max-কে উল্লেখযোগ্য ব্যবধানে ছাড়িয়ে যাবে। কিন্তু টেকড্রয়েডার এর সাম্প্রতিক ব্যাটারি ড্রেন টেস্টে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নজরে পড়েনি।

সামনে এল TechDroider-এর ব্যাটারি ড্রেন টেস্টের ফলাফল

কোন কোন স্মার্টফোন নিয়ে পরীক্ষা করা হয়েছে

Xiaomi 17 Pro Max – ৭,৫০০ এমএএইচ

iPhone 17 Pro Max – ৪,৮২৩ এমএএইচ

Galaxy S25 Ultra – ৫,০০০ এমএএইচ

Xiaomi 15 Pro – ৬,১০০ এমএএইচ

Pixel 10 Pro XL – ৫,২০০ এমএএইচ

OnePlus 13 – ৬,০০০ এমএএইচ

এই টেস্টে যতক্ষণ না ফোনগুলি বন্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত গেম খেলা, ইউটিউব চালানো, ওয়েব ব্রাউজিং, ইনস্টাগ্রাম ব্যবহার এবং ৪কে ভিডিও রেকর্ডিংয়ের মতো কাজগুলি চালিয়ে যাওয়া হয়।

যদিও Xiaomi 17 Pro Max এই টেস্টে সব ফোনকেই পিছনে ফেলেছে, কিন্তু ৩৬% ছোট ব্যাটারি থাকা সত্ত্বেও iPhone 17 Pro Max এর ব্যাটারি শাওমি ফোনটির ব্যাটারির মাত্র পাঁচ মিনিট আগে শেষ হয়েছে বলে দাবি করেছে টেকড্রয়েডার। ফলে এটি দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে বলতে দ্বিধা নেই যে, অ্যাপল সঠিক হার্ডওয়্যার-সফ্টওয়্যার পদ্ধতির মাধ্যমে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অসাধারন কাজ করেছে। গত মাসে Apple iPhone Air এবং Samsung Galaxy S25 Edge এর আরেকটি ব্যাটারি ড্রেন পরীক্ষাও একইরকম তথ্য তুলে ধরে।

পরীক্ষায় অংশগ্রহণকারী ফোনগুলি স্থায়ী হয়েছে-

Xiaomi 17 Pro Max – ১৩ ঘন্টা ৩৬ মিনিট

iPhone 17 Pro Max – ১৩ ঘন্টা ৩১ মিনিট

Xiaomi 15 Pro – ১২ ঘন্টা ৩১ মিনিট

OnePlus 13 – 11 ঘন্টা ৫৬ মিনিট

Pixel 10 Pro XL – ১১ ঘন্টা ২৮ মিনিট

Galaxy S25 Ultra – ১১ ঘন্টা ২০ মিনিট

যদিও রানটাইম প্ল্যাটফর্ম-নির্দিষ্ট অ্যাপ অপ্টিমাইজেশন, যেমন অ্যান্ড্রয়েডের চেয়ে আইওএস (iOS)-এ ভালোভাবে চলে এমন একটি গেম চালানো বা নেটওয়ার্কের অবস্থা, যেমন ওয়াই-ফাই-এর পরিবর্তে দুর্বল ৫জি সংযোগ ব্যবহার করার মতো বিষয়গুলির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তবে এই ব্যাটারি ড্রেন টেস্টটি একে অপরের তুলনায় অ্যান্ড্রয়েড ফোনগুলির অবস্থান সম্পর্কে একটি ভাল ধারণা দেয়।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে