TRENDS ▸
Tech GupMobilesXiaomi 17t Price And Launch Timeline In India Leaked For India Specification
Xiaomi 17T

Xiaomi 17T ভারতে আসছে, 50 মেগাপিক্সেল Leica ক্যামেরা সহ থাকবে বড় ব্যাটারি

সম্প্রতি ভারতে এসেছে Xiaomi 17 ও Xiaomi 17 Ultra স্মার্টফোন। তবে এবার এই সিরিজে আরও একটি মডেল যুক্ত হতে চলেছে বলে খবর সামনে এসেছে। জানা গেছে, খুব শীঘ্রই এদেশে লঞ্চ হতে চলেছে Xiaomi 17T। জনপ্রিয় এক টিপস্টার ইতিমধ্যেই এই ফোন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 14, 2026 10:11 PM

সম্প্রতি ভারতে এসেছে Xiaomi 17Xiaomi 17 Ultra স্মার্টফোন। তবে এবার এই সিরিজে আরও একটি মডেল যুক্ত হতে চলেছে বলে খবর সামনে এসেছে। জানা গেছে, খুব শীঘ্রই এদেশে লঞ্চ হতে চলেছে Xiaomi 17T। জনপ্রিয় এক টিপস্টার ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই ডিভাইসটি ভারতে আসতে পারে। অর্থাৎ এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে হ্যান্ডসেটটি এদেশে আত্মপ্রকাশ করতে পারে। যদিও শাওমি এখনও স্মার্টফোনটি সম্পর্কে কিছু জানায়নি।

Xiaomi 17T এর ভারতে সম্ভাব্য দাম

টিপস্টার জানিয়েছেন, ভারতে Xiaomi 17T এর দাম প্রায় ৫৫ হাজার টাকার আশপাশে রাখা হতে পারে। তবে লঞ্চের পরপরই ক্রেতারা আরও কিছুটা সস্তায় ফোনটি কিনতে পারবেন। কারণ শাওমি সাধারণত প্রথম সেলে আকর্ষণীয় অফারের ঘোষণা করে।

আরও জানা গেছে, এই সিরিজে Xiaomi 17T Pro নামের একটি প্রো মডেলও থাকতে পারে। তবে ভারতের বাজারে সম্ভবত এই মডেলটি আসবে না। প্রো মডেলটি নির্দিষ্ট কয়েকটি দেশের জন্য সীমাবদ্ধ থাকতে পারে।

Xiaomi 17T এর ক্যামেরা ফিচার

রিপোর্টে বলা হয়েছে, শাওমি ১৭টি সিরিজে লেইকা (Leica) টিউনড ক্যামেরা থাকতে পারে। পিছনে দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে পাওয়া যাবে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

পারফরম্যান্স ও ব্যাটারি

পারফরম্যান্সের জন্য Xiaomi 17T মডেলে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ চিপসেট। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অন্যদিকে Xiaomi 17T Pro মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর সহ আসতে পারে। এর আগে শোনা গিয়েছিল যে, এই প্রো মডেলটি আসলে Redmi K90 Ultra এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। সেক্ষেত্রে এতে ৬.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকতে পারে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এর সাথে পাওয়া যাবে ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট, ৮৫০০ এমএএইচ ব্যাটারি, ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও বিল্ট-ইন কুলিং ফ্যান।