জয়েন করুন

৭ বছর পর্যন্ত আপডেট, Xiaomi, Redmi ও POCO ফোন, ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 20, 2025 5:03 PM

স্মার্টফোন ক্রেতারা এখন হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেটের দিকেও নজর দিচ্ছে। এই করণে Google, Samsung এবং Apple তাদের ডিভাইসগুলির জন্য দীর্ঘদিন ধরে সফটওয়্যার আপডেট দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এদের পাশাপাশি এখন চীনা ব্র্যান্ডগুলিও ক্রেতাদের চাহিদা মেটাতে সফটওয়্যার আপডেট পলিসিতে পরিবর্তন আনছে। সম্প্রতি Xiaomi-র তরফে ব্যবহারকারীদের আশ্বাস দেওয়া হয়েছে যে, তাদের বেশ কয়েকটি স্মার্টফোনে টানা সাত বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ফোনে সিকিউরিটি আপডেট কেন গুরুত্বপূর্ণ?

আসলে সিকিউরিটি আপডেটের মাধ্যমে ফোনকে হ্যাকিং বা অন্য সাইবার হামলা থেকে নিরাপদ রাখা হয়। এছাড়া নিয়মিত আপডেটের মধ্যে দিয়ে ডিভাইসের পারফরম্যান্সও উন্নত করা হয়। এর পাশাপাশি নতুন নতুন ফিচারও যোগ করা হয়।

চীনা ব্র্যান্ডটি জানিয়েছে, Xiaomi, Redmi ও POCO ব্র্যান্ডের কয়েকটি মডেলে এবার থেকে ছয় বছর পর্যন্ত আপডেট আসবে। এর মধ্যে রয়েছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ট্যাবলেট এবং মিড-রেঞ্জ ডিভাইস। শুধু তাই নয়, কয়েকটি ডিভাইস সাত বছর পর্যন্ত আপডেট পাবে বলে জানা গেছে।

কোন কোন Xiaomi, Redmi ও POCO ফোন ৭ বছর পর্যন্ত আপডেট পাবে

Xiaomi: Xiaomi 15 Ultra, Xiaomi 15, Xiaomi Pad 7, Xiaomi Pad 7 Pro

Redmi: Redmi Pad 2 (Wi-Fi ভার্সন) – ৭ বছরের আপডেট
Redmi Pad 2 (4G ভার্সন) – ৭ বছরের আপডেট
Redmi Note 14 (4G মডেল)

POCO: POCO F7, POCO F7 Pro, POCO F7 Ultra

আশা করা যায় ব্র্যান্ডের নতুন প্রিমিয়াম ডিভাইসগুলিতেও সাত বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট আসবে। এরমধ্যে থাকতে পারে Xiaomi 16 সিরিজ।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে