জয়েন করুন

আসছে দুই ডিসপ্লের Xiaomi Mix Flip 2 স্মার্টফোন, থাকবে ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 9:36 AM

শাওমি অবশেষে তাদের নতুন ফ্লিপ ফোনের বিষয়ে মুখ খুললো। সংস্থার আসন্ন এই ডিভাইসের নাম রাখা হতে পারে Xiaomi Mix Flip 2। সম্প্রতি স্মার্টফোনটিকে টিজ করেছেন শাওমির স্মার্টফোন মার্কেটিং হেড ওয়েই সিকি। তিনি চীনের সোশ্যাল মিডিয়া উইবো-তে জানিয়েছেন, কোম্পানির প্রেসিডেন্ট লু উইবিং সম্প্রতি ফ্যানদের সঙ্গে Xiaomi Mix Flip 2 নিয়ে কথা বলেছেন, যার ভিত্তিতে আসন্ন এই ফোল্ডেবল ফোনে কিছু পরিবর্তন আনা হবে।

উল্লেখ্য, চলতি বছরে Mix Fold 4 বাজারে আসার সম্ভাবনা কম, তবে Mix Flip 2 শীঘ্রই লঞ্চ হতে চলেছে বলে ইতিমধ্যেই বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে। আশা করা যাচ্ছে, জুন মাসের শেষের দিকেই ফোনটি বাজারে পা রাখতে পারে।

কী থাকবে নতুন Xiaomi Mix Flip 2 ফোনে?

রিপোর্ট অনুযায়ী, শাওমি মিক্স ফ্লিপ ২ ফোনে থাকতে পারে ৬.৮৫ ইঞ্চি OLED ইনর ডিসপ্লে, যার রেজোলিউশন হতে পারে ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এলিট চিপসেট ব্যবহার করার সম্ভাবনা প্রবল। পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি মিক্স ফ্লিপ ২ মডেলে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ডিজাইন ও অন্য ফিচার

ফোনটি IPX8 রেটিং সহ আসতে পারে, অর্থাৎ এর গায়ে হালকা জল লাগলেও সমস্যা হবে না। ফোল্ড করলে এটি মাত্র ৭.৬ এমএম পুরু হবে, আর ওজন থাকবে ১৯০ গ্রাম-এর আশেপাশে। আর শাওমি মিক্স ফ্লিপ ২ মডেলে পাওয়া যেতে পারে ৪ ইঞ্চি কভার ডিসপ্লে। এটি হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা ও সিকিউরিটি

Xiaomi Mix Flip 2 স্মার্টফোনে থাকতে পারে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর। অতিরিক্ত ফিচার হিসেবে পাওয়া যাবে IR ব্লাস্টার ও NFC। সিকিউরিটির জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে