TRENDS ▸
Tech GupSportsGt Vs Mi Eliminator Ipl Match Results Mumbai Indians Beats Gujrat Titans By 20 Runs
GT vs MI Eliminator

GT vs MI Eliminator: এলিমিনেটর ম্যাচে জয় মুম্বাইয়ের, গুজরাট টাইটান্সের স্বপ্ন ভাঙলো ফিল্ডিং বিপর্যয়ে

আইপিএল ২০২৫ এর গ্রুপ লিগে দীর্ঘদিন ধরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্স হঠাৎ ছন্দ হারিয়ে আজ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। লিগ পর্বে শেষ দুই ম্যাচে পরাজয়ের ফলে এলিমিনেটরে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় গিলরা, যেখানে হারা মানেই বিদায়। শেষ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 31, 2025 12:45 AM

আইপিএল ২০২৫ এর গ্রুপ লিগে দীর্ঘদিন ধরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্স হঠাৎ ছন্দ হারিয়ে আজ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। লিগ পর্বে শেষ দুই ম্যাচে পরাজয়ের ফলে এলিমিনেটরে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় গিলরা, যেখানে হারা মানেই বিদায়। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে ২০ রানে হার স্বীকার করে রশিদ খানেরা।

ম্যাচটি হয় মুল্লানপুরের মহারাজা যদাবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাটা পিচে। এই ধরনের মাঠে বোলারদের পাশাপাশি ফিল্ডারদের পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এখানেই হতাশ করে গুজরাট টাইটান্স- রোহিত শর্মার দুটি ক্যাচ ছাড়াও সূর্যকুমার যাদব ও জনি বেয়ারস্টোর গুরুত্বপূর্ণ ক্যাচ ফসকান ফিল্ডাররা। সেই সুযোগে রোহিত করেন ৮১ রান এবং বেয়ারস্টো মাত্র ২২ বলে ৪৭ রানের ক্যামিও খেলেন। ফলে মুম্বাই বোর্ডে তোলে ২২৮ রান, যা এই মাঠে সর্বোচ্চ স্কোর।

রেকর্ড রান তাড়া করতে নেমে গুজরাট শুরুতেই শুভমন গিলের উইকেট হারায়। এরপর সাই সুদর্শন ও কুশল মেন্ডিস কিছুটা ম্যাচের হাল ধরলেও কুশল দুর্ভাগ্যজনকভাবে হিট উইকেট হন। এরটর ওয়াশিংটন সুন্দর, সাইয়ের সঙ্গে পার্টনারশিপ গড়লেও শেষপর্যন্ত বুমরার ইয়র্কারে উইকেট হারান। স্লগ ওভারে চাপ নিতে ব্যর্থ হয় টাইটান্স, সাইও শেষ পর্যন্ত ৮০ রান করে আউট হন এক লুজ শটে।

শেষমেষ ২০ ওভার শেষে ২০৮ রানের বেশি তুলতে পারেননি গিলরা। ২০ রানে ম্যাচ হেরে এবারের আইপিএল থেকে বিদায় নেয় গুজরাট টাইটান্স। ফিল্ডিংয়ের দুর্বলতা ও গুরুত্বপূর্ণ সময়ে বাজে ব্যাটিং তাদের পরাজয়ের প্রধান কারণ। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এলিমিনেটরে জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী ১ জুন মুখোমুখি হবে পঞ্জাব কিংসের।