TRENDS ▸
Tech GupSportsIpl 2025 Orange Cup Purple Cup Holder After Royal Challengers Bangalore Vs Delhi Capitals
IPL 2025 Orange Purple Cup

IPL 2025 Orange Purple Cup: বিরাট কোহলিদের ম্যাচের পর কার দখলে অরেঞ্জ ও পার্পেল ক্যাপ

আইপিএল ২০২৫ রীতিমত জমে উঠেছে। ব্যাট ও বল হাতে খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। প্রায় প্রতিটি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপ (সর্বাধিক রান সংগ্রাহক) এবং পার্পল ক্যাপ (সর্বাধিক উইকেট সংগ্রাহক) মাথা বদলাচ্ছে। রবিবারের ডবল হেডার ম্যাচের শেষেও এর ব্যতিক্রম হল না। আইপিএল…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 28, 2025 8:23 AM

আইপিএল ২০২৫ রীতিমত জমে উঠেছে। ব্যাট ও বল হাতে খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। প্রায় প্রতিটি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপ (সর্বাধিক রান সংগ্রাহক) এবং পার্পল ক্যাপ (সর্বাধিক উইকেট সংগ্রাহক) মাথা বদলাচ্ছে। রবিবারের ডবল হেডার ম্যাচের শেষেও এর ব্যতিক্রম হল না।

আইপিএল ২০২৫ অরেঞ্জ ক্যাপ

গতকাল রাতের ম্যাচের পর ব্যাট অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে উঠে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পোস্টার বয় বিরাট কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্ধশতক হাঁকিয়ে তিনি ১০ ম্যাচে ৪৪৩ রান সংগ্রহ করেছেন। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৩ রান। আর দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের স্টাইলিশ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, যার সংগ্রহ ১০ ম্যাচে ৪২৭ রান।

আর মাত্র ৮ ম্যাচেই ৪১৭ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন গুজরাট জায়ান্টসের উদীয়মান তারকা বি সাই সুদর্শন। তার পরে আছেন লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান, যিনি ১০ ম্যাচে ৪০৪ রান করেছেন। পঞ্চম স্থানে আছেন লখনউয়েরই মিচেল মার্শ, যার ঝুলিতে রয়েছে ৩৭৮ রান।

আইপিএল ২০২৫ পার্পল ক্যাপ

অরেঞ্জ ক্যাপের মত পার্পল কাপও আরসিবির দখলে। পার্পল ক্যাপের লিস্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জশ হ্যাজলউড ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন। তার সেরা বোলিং ফিগার ৩৩ রান খরচ করে ৪ উইকেট। দ্বিতীয় স্থানে আছেন গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। এরপর চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ, যিনি ৯ ম্যাচ খেলে ১৪টি উইকেট পেয়েছেন।

৮ ম্যাচে ১৩টি উইকেট তুলে নিয়েছে পার্পেল কাপের লিস্টে চতুর্থ স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হর্ষল পটেল। পঞ্চম স্থানে রয়েছেন আবারও আরসিবির ক্রুনাল পান্ডিয়া, যিনি ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন।

এখন দেখার শেষ পর্যন্ত অরেঞ্জ ও পার্পেল ক্যাপ কার মাথায় থাকে। যে দলগুলি প্লে-অফে পৌঁছাবে তাদের খেলোয়াড়রাই এবছর এই দূই ক্যাপ পাবে বলে মনে হচ্ছে।