TRENDS ▸
Tech GupSportsMost Six Hitter Batsman In Last Three Ipl Virat Kohli Is In Six Position Who Is Number One Place
Most six Hitter Batsman

গত তিন IPL মরশুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কারা? ছয় নম্বরে কোহলি,‌ শীর্ষে কে

শেষ তিন বছরের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কারা? প্রশ্নটা শুনলে অনেকের মাথায় বড় বড় নাম ভেসে উঠবে। ধারাবাহিক ভাবে ভালো খেলা বিরাট কোহলির নাম অনেকে বলতে পারেন। হ্যাঁ, তিনি ছক্কা হাঁকানোর তালিকায় আছেন ঠিকই, কিন্তু ছয় নম্বরে। কিন্তু এই…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 1:33 PM

শেষ তিন বছরের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কারা? প্রশ্নটা শুনলে অনেকের মাথায় বড় বড় নাম ভেসে উঠবে। ধারাবাহিক ভাবে ভালো খেলা বিরাট কোহলির নাম অনেকে বলতে পারেন। হ্যাঁ, তিনি ছক্কা হাঁকানোর তালিকায় আছেন ঠিকই, কিন্তু ছয় নম্বরে। কিন্তু এই তালিকায় সবার উপরে কে আছেন জানেন? আসুন নামগুলো দেখে নিই।

গত তিন আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যান

নিকোলাস পুরান

ছক্কা হাঁকানোর তালিকার এক নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী ব্যাটার নিকোলাস পুরান। ২০২৩, ২০২৪ আর ২০২৫, এই তিন মরশুম মিলিয়ে তিনি একাই ১০০-র বেশি ছক্কা হাঁকিয়েছেন।

হেনরিক ক্লাসেন

দ্বিতীয় স্থানে আছেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিক ক্লাসেন। গত তিন বছরে SRH-এর জার্সি গায়ে তিনি মেরেছেন ৮৮টি ছক্কা।

ভারতীয়দের মধ্যে শীর্ষে সূর্যকুমার যাদব

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। তবে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই সবার ওপরে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গত তিন মরশুমে তার ছক্কার সংখ্যা ৮৪।

শিবম দুবে

চেন্নাই সুপার কিংসের শিভম দুবেও সমান সংখ্যক, অর্থাৎ ৮৪টি ছক্কা মেরেছেন। যদিও চলতি মরশুমে তার ব্যাটে আগের সেই ধার দেখা যায়নি।

অভিষেক শর্মা

হায়দরাবাদের আরও এক ব্যাটার জায়গা করে নিয়েছেন এই তালিকায়, যার নাম অভিষেক শর্মা। গত তিন মরশুমে তিনি ৭৬টি ছক্কা মেরেছেন, এবং আছেন তালিকার পাঁচ নম্বরে।

বিরাটও আছেন

বিরাট কোহলি এই তালিকার ষষ্ঠ স্থানে আছেন। সাধারণত তাকে ছক্কা মারতে দেখা যায় না। কিন্তু তিনি গত তিন IPL মরশুমে ৭৩টি ছক্কা মেরে ছয়ে নম্বরে অবস্থান করছেন।