TRENDS ▸
Tech GupSportsVirat Kohli Reactions Anushka Sharma Viral After Rcb Beat Pbks In Ipl 2025
Virat Kohli Reactions Viral Video

আর একটা লড়াই বাকি, অনুষ্কাকে ইশারা বিরাট কোহলির, ট্রফি জিততে মরিয়া সবাই

আরও একবার প্রথম আইপিএল ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেল বিরাট কোহলি। পাঞ্জাব কিংস কে হারিয়ে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) আইপিএল ২০২৫-এর ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এই নিয়ে আরসিবি চতুর্থবার আইপিএলের ফাইনালে ওঠলো, যদিও এর আগে তারা তিনবার ফাইনালে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 2:13 PM

আরও একবার প্রথম আইপিএল ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেল বিরাট কোহলি। পাঞ্জাব কিংস কে হারিয়ে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) আইপিএল ২০২৫-এর ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এই নিয়ে আরসিবি চতুর্থবার আইপিএলের ফাইনালে ওঠলো, যদিও এর আগে তারা তিনবার ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি। তবে এবার দলের সবার লক্ষ্য ট্রফির খরা কাটানো।

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ১০ ওভারে ১০২ রানের লক্ষ্য সহজে পার করে ফাইনালে ওঠে আরসিবি। এরপরই উৎসবে মেজাজে দেখা যায় খেলোয়াড়দের। যদিও ম্যাচ শেষে বিরাট কোহলি তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী অনুষ্কাকে ইঙ্গিত করে জানিয়েছেন যে এখনো শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। তিনি এক আঙুল তুলে দেখিয়ে বুঝিয়েছেন যে এখনো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি, সেটা হলো ফাইনাল।

প্রসঙ্গত, আরসিবি‌ শেষ ২০১৬ সালে অর্থাৎ ৯ বছর আগে ফাইনালে উঠেছিল। যখন দলেই ছিলেন না এবারের অধিনায়ক রজত পাটীদার। বিরাট কোহলি একমাত্র খেলোয়াড় যিনি শুরু থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। ২০০৮ সাল থেকে তিনি আরসিবির অংশ এবং ২০২৫ সালেও দলে রয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি একজন তরুণ থেকে একজন অভিজ্ঞ ও কিংবদন্তি ক্রিকেটারে পরিণত হয়েছেন, তবে এখনো পর্যন্ত তার ঝুলিতে কোনো আইপিএল ট্রফি নেই।

ফাইনালের আগে সতর্ক বিরাট কোহলি

বিরাট কোহলির সংবাদ সম্মেলনে বলেছেন, যদিও ফাইনালে ওঠা একটি বড় অর্জন, তবে আসল আনন্দের সময় এখনো আসেনি। সেটা আগামী ৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ১৮তম সিজনের ফাইনাল ম্যাচ জিতেই তিনি করতে চান। এর আগে আরসিবি ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে ফাইনালে খেলেছে, কিন্তু তিনবারই হেরে গেছে। তাই এবার বিরাট কোহলি এবং তার দল সবকিছু উজাড় করে দিয়ে চেষ্টা করবে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিততে।