TRENDS ▸
Tech GupSportsVirat Kohli Shares Emotional Note On Instagram After Rcb Ipl Champion
Virat Kohli Shares Emotional Note

Virat Kohli RCB: কোহলির চোখ ভেজা জয়! ট্রফি ছুঁয়ে ফ্যানদের উদ্দেশ্যে বিরাট বার্তা

আইপিএল ২০২৫-এ এসে অবশেষে কাটলো আরসিবির ট্রফির খরা। ১৭ বছর ধরে যেটা শুধুই স্বপ্ন ছিল, সেটাই এখন হাতের মুঠোয়। এর আগে তিনবার ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। আর প্রতিবারই দলে ছিলেন বিরাট কোহলি। তবে এবারের গল্পটা একেবারে অন্যরকম।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 12:56 PM

আইপিএল ২০২৫-এ এসে অবশেষে কাটলো আরসিবির ট্রফির খরা। ১৭ বছর ধরে যেটা শুধুই স্বপ্ন ছিল, সেটাই এখন হাতের মুঠোয়। এর আগে তিনবার ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। আর প্রতিবারই দলে ছিলেন বিরাট কোহলি। তবে এবারের গল্পটা একেবারে অন্যরকম। সহযোদ্ধারা শুরু থেকেই একটাই লক্ষ্য নিয়ে নেমেছিলেন মাঠে – বিরাটের হাতে যেন এবার ট্রফিটা ওঠে।

রজত পাটিদারের নেতৃত্বে বেঙ্গালুরু দলটা একেবারে যেন মাটি কামড়ে খেলেছে। ফাইনালে তারা হারিয়েছে শক্তিশালী পাঞ্জাব কিংসকে। ম্যাচ শেষ হওয়ার আগেই বিরাটের চোখে জল দেখা গেছে – যে মুহূর্তটা ফ্যানদের কাছে সত্যিই আবেগঘন। ট্রফি হাতে নিয়ে বিরাটের উচ্ছ্বাস ছিল ছোট্ট শিশুর মত, যে বহু কাঙ্ক্ষিত খেলনা পেয়ে আনন্দে মেতেছে।

ম্যাচ জয়ের পর বিরাট সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,

“এই দলটা স্বপ্নকে সত্যি করেছে। এটা এমন একটা সিজন, যা আমি কোনও দিন ভুলবো না। গত আড়াই মাস ধরে আমরা একসঙ্গে যে পথ চলেছি, সেটা ছিল অসাধারণ। এই জয় তাদের জন্য, যারা আমাদের পাশে থেকেছে, এমনকী খারাপ সময়েও।”

পোস্টের শেষদিকে তিনি উল্লেখ করেছেন, “এটা সেই সব ভাঙাচোরা মরশুম, হতাশার দিনগুলোর জন্য। এই ট্রফি সেইসব চেষ্টার প্রতিদান, যা আমরা মাঠে দিয়েছি। আইপিএল ট্রফি, তুই আমায় ১৮ বছর অপেক্ষা করিয়েছিস… কিন্তু ঠিকই করেছিস। এই অপেক্ষা সবটাই সার্থক।”

গতকাল টস হেরে প্রথম ব্যাটিংয়ে নেমে আরসিবি ২০ ওভার শেষে তুলেছিল ১৯০ রান। মজার ব্যাপার, কেউই ফিফটি করতে পারেনি, তবুও ফাইনাল ম্যাচের পরিপ্রেক্ষিতে স্কোরটা যথেষ্ট ছিল। বিরাট করেন সর্বোচ্চ ৪৩ রান। পাঞ্জাবের হয়ে জ্যামিসন আর অর্শদীপ ৩টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব ভালো শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। প্রথম উইকেটে ৫ ওভারে আসে ৪৩ রান। এরপর জশ ইংলিস খেলেন ৩৯ রানের ইনিংস। কিন্তু ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার আউট হওয়ার পর যেন দলটা ভেঙে পড়ে। শেষের দিকে শশাঙ্ক সিং লড়াই চালালেও (৩০ বলে ৬১ রান), সেটি যথেষ্ট ছিল না। পাঞ্জাব ৬ রানে হেরে যায়।