TRENDS ▸
Tech GupTechnologyGoogle Pixel 10 Series Receiving Whatsapp Video Voice Call Through Satellite Connectivity
Google Pixel 10 Series

Google Pixel 10 সিরিজে চমক, স্যাটেলাইট কানেক্টিভিটি দ্বারা হবে WhatsApp কল

Google সম্প্রতি Made by Google ইভেন্টে Pixel 10 সিরিজের ফোন লঞ্চ করেছে। ডিভাইসগুলি নতুন প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ এসেছে। তবে চমকের এখানে শেষ নেই। আজ কোম্পানির তরফে জানানো হয়েছে যে, Pixel 10 সিরিজে শীঘ্রই নতুন একটি ফিচার…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 24, 2025 8:08 PM

Google সম্প্রতি Made by Google ইভেন্টে Pixel 10 সিরিজের ফোন লঞ্চ করেছে। ডিভাইসগুলি নতুন প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ এসেছে। তবে চমকের এখানে শেষ নেই। আজ কোম্পানির তরফে জানানো হয়েছে যে, Pixel 10 সিরিজে শীঘ্রই নতুন একটি ফিচার যুক্ত হতে চলেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে WhatsApp ভয়েস ও ভিডিও কল করা যাবে।

Google Pixel 10 সিরিজের স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে হবে WhatsApp ভয়েস ও ভিডিও কল

আগামী ২৮ আগস্ট Pixel 10 সিরিজের জন্য নতুন আপডেট রোলআউট করা হবে। এই আপডেটের মাধ্যমে নয়া ফিচারটি ডিভাইসগুলিতে জুড়বে। ওইদিন আবার সিরিজের ফোনগুলি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। আর তার আগেই Google খবরটি এক্স প্ল্যাটফর্মে শেয়ার করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেছে।

স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে কীভাবে কল করা যাবে

জানা গেছে, স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে WhatsApp কল করার জন্য স্ট্যাটাস বারে একটি ছোট স্যাটেলাইট আইকন দেখা যাবে। ব্যবহারকারীরা সেখানে ক্লিক করে ওয়াই-ফাই বা মোবাইল ডেটার মতোই কল করতে বা গ্রহণ করতে পারবে। বিশ্বের মধ্যে প্রথমবার Pixel 10 সিরিজে এই ধরনের পরিষেবা পাওয়া যাবে।

স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে WhatsApp কল করার শর্ত

গুগলের তরফে বলা হয়েছে, এই ফিচারটি শুধুমাত্র সেই ক্যারিয়ারদের সাথে কাজ করবে যাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে। টেলিকম অপারেটররা এরজন্য অতিরিক্ত চার্জও নিতে পারে। আর এই মুহূর্তে WhatsApp ভয়েস ও ভিডিও কলিংয়ের কথা বলা হয়েছে, ফলে‌ মেসেজ করা যাবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, Apple এবং Samsung ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ ফোনে স্যাটেলাইট ফিচার যুক্ত করেছে। তবে তারা সরাসরি কল বা এসএমএস করার সুবিধা দেয়। WhatsApp-এর মাধ্যমে কল করার সুবিধা প্রথম Google Pixel 10 সিরিজে পাওয়া যাবে।