জয়েন করুন

Airtel গ্রাহকদের জোড়া ধাক্কা, সুবিধা কমলো ২৯৯ টাকার প্ল্যানের, বন্ধ হল এই জনপ্রিয় প্যাক

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 21, 2025 9:03 AM

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel তাদের গ্রাহকদের জোর ধাক্কা দিল। প্ল্যান বন্ধ করার পাশাপাশি কোম্পানির তরফে আজ একটি প্যাকের সুবিধা কমানো হয়েছে। এখন থেকে জনপ্রিয় ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে আর আগের মতো বেনিফিট পাওয়া যাবে না। এতদিন Airtel এর এই রিচার্জ প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ফ্রি এসএমএস এর সুবিধা ছিল। তবে এখন দৈনিক অত ডেটা দেওয়া হবে না।

Airtel এর ২৯৯ টাকার প্ল্যানের নতুন সুবিধা

পরিবর্তনের পর এখন ২৯৯ টাকার এয়ারটেল প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবির পরিবর্তে ১ জিবি হাই-স্পিড ডেটা মিলবে। যদিও ভ্যালিডিটি আগের মতোই ২৮ দিন রাখা হয়েছে। তবে এখন পুরো ভ্যালিডিটি জুড়ে ৪২ জিবি ডেটার পরিবর্তে গ্রাহকরা ২৮ জিবি ডেটা ব্যবহার করতে পারবে। যারা দিনে বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য কোম্পানির এই সিদ্ধান্ত হতাশাজনক।

অন্যান্য বেনিফিট আগের মতোই

ডেটা ছাড়া যদিও এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানের অন্যান্য সুবিধা একই থাকছে। আগের মতোই এখনও সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০টি এসএমএস এবং এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে Wynk Music ও Airtel Xstream এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

টেলিকম ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ডেটা ব্যবহার বর্তমান সময়ে বাড়ার ফলে নেটওয়ার্কের ওপর চাপও বাড়ছে। সেই কারণেই ধীরে ধীরে ডেটা বেনিফিট কমিয়ে দিচ্ছে Airtel ও Jio-এর মতো বড় কোম্পানিগুলি। এরফলে কোম্পানির গ্রাহক প্রতি গড় আয়ও বাড়বে।

বন্ধ Airtel এর ২৪৯ টাকখর রিচার্জ প্ল্যান

সুবিধা কমানোয পাশাপাশি Airtel চুপিসারে ২৪৯ টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রত্যহ ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০টি এসএমএস পেত, যার ভ্যালিডিটি ছিল ২৮ দিন। তবে এখন এই প্ল্যানটি আর ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে