TRENDS ▸
Tech GupTelecomBhim App Offering 30 Rupees Cashback On Mobile Recharge Jio Airtel Bsnl Vi Limited Time Offer
BHIM App Offering 30 Rupees Cashback

BHIM অ্যাপের নতুন অফার! মোবাইল রিচার্জে বড় ক্যাশব্যাক, সীমিত সময়ের অফার

বর্তমান ডিজিটাল যুগে মোবাইল অ্যাপ ছাড়া কল্পনাই করা যায় না। বিদ্যুৎ বিল থেকে শুরু করে ডিটিএইচ কিংবা মোবাইল রিচার্জ, সবই এখন বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে হাতের মুঠোয়। এর মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবন আরও সহজ করে দিয়েছে BHIM (ভারত ইন্টারফেস…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 9:07 AM

বর্তমান ডিজিটাল যুগে মোবাইল অ্যাপ ছাড়া কল্পনাই করা যায় না। বিদ্যুৎ বিল থেকে শুরু করে ডিটিএইচ কিংবা মোবাইল রিচার্জ, সবই এখন বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে হাতের মুঠোয়। এর মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবন আরও সহজ করে দিয়েছে BHIM (ভারত ইন্টারফেস ফর মানি) অ্যাপ। ইউপিআই ভিত্তিক পেমেন্টের পাশাপাশি এখান থেকে রিচার্জ সহ বিভিন্ন বিল পেমেন্ট করা যায়। আর এখন আপনি এখান থেকে রিচার্জ বা বিল পেমেন্ট করে ক্যাশব্যাক পেতে পারেন।

BHIM এর নতুন অফার

যদি আপনি ১১ জুন থেকে ৫ জুলাই ২০২৫-এর মধ্যে BHIM অ্যাপ ব্যবহার করে যেকোনো মোবাইল নম্বরে ১৯৯ বা তার বেশি মূল্যের প্রিপেড প্ল্যান রিচার্জ করেন, তাহলে পেয়ে যাবেন ৩০ টাকা ক্যাশব্যাক। অফারটি Jio, Airtel, Vi, BSNL, MTNL সংস্থার রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য।

তবে মনে রাখবেন BHIM অ্যাপের এই ক্যাশব্যাক অফার শুধুমাত্র একবার পাওয়া যাবে। অর্থাৎ, একটি নির্দিষ্ট নম্বরে একবার ক্যাশব্যাক পেলে দ্বিতীয়বার আর পাওয়া যাবে না।

BHIM অ্যাপের সুবিধা

BHIM অ্যাপটি ডেভেলপ করেছে ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI), এবং এটি সরকারি অ্যাপ। এখানে আপনি মোবাইল রিচার্জ, ব্যাঙ্ক ট্রান্সফার, ইউপিআই পেমেন্ট, QR কোড স্ক্যান করে পেমেন্ট, সবই করতে পারবেন সহজে ও নিরাপদে।

অফার কাজে লাগাবেন কীভাবে?

ক্যাশব্যাক পাওয়ার জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে BHIM অ্যাপটি ডাউনলোড করুন।

এরপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে UPI পিন সেট করুন।

‘Mobile Prepaid’ বিভাগে গিয়ে আপনার নম্বর ও অপারেটর বেছে নিয়ে ১৯৯ বা তার বেশি মূল্যের প্রিপেড প্ল্যান রিচার্জ করুন।

রিচার্জ সফল হওয়ার কিছু সময়ের মধ্যেই ৩০ টাকা সরাসরি আপনার BHIM অ্যাকাউন্টে চলে আসবে।