জয়েন করুন

BSNL 4G Network: দেশজুড়ে ৮৩ হাজার ৪জি সাইট বসালো বিএসএনএল, কবে থেকে শুরু পরিষেবা

avatar
Written By : Suman Patra
Updated Now: March 13, 2025 12:42 PM

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL সম্প্রতি দেশজুড়ে ৮৩ হাজার ৪জি সাইট বসানোর কাজ শেষ করেছে। সংস্থার লক্ষ্য, ২০২৫ সালের প্রথমার্ধে ১ লাখ ৪জি সাইট স্থাপন করা। এই পরিকল্পনায় দ্রুত গতিতে এগোচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। ৪জি পরিষেবা সম্প্রসারণের কারণে দেশীয় প্রযুক্তির সাহায্য নিয়েছে BSNL। তবে সাম্প্রতিক কয়েক মাস ভালো কাটেনি সংস্থার।

ট্রাই-এর ডেটা অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে ৩ লাখ ২২ হাজার গ্রাহক হারিয়েছে বিএসএনএল। তবে এই ঘাটতি নভেম্বরের তুলনায় কম। কারণ নভেম্বরে ৩ লাখ ৪২ হাজার গ্রাহক হারিয়েছিল সংস্থাটি। সামাজিক মাধ্যমে অনেকের দাবি, রিচার্জের দাম কম হলেও, নেটওয়ার্ক পরিষেবা অত্যন্ত দুর্বল। কল ড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেট গতির মতো একাধিক সমস্যায় ভুগছেন বিএসএনএল ব্যবহারকারীরা।

এই সমস্যা সমাধানের লক্ষ্যে দ্রুত ১ লক্ষ ৪জি সাইট স্থাপনের পরিকল্পনা সম্পন্ন করতে চাইছে সংস্থাটি। এই মুহূর্তে বিএসএনএলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা ৯১ কোটি ৭০ লাখ। পরিষেবা উন্নত করতে সরকারের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে বিএসএনএল। ৪জি পরিষেবার জন্য অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নতি প্রয়োজন রয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের সময়ও পরিষেবাগুলি যাতে সচল থাকে তা নিশ্চিত করার জন্য ৩০,০০০ নতুন ব্যাকআপ ব্যাটারিও ইনস্টল করেছে BSNL। সেই নেটওয়ার্ককে সচল রাখার জন্য ১৫,০০০-এরও বেশি বিদ্যুৎ কেন্দ্র চালু রেখেছে সংস্থা। এই পদক্ষেপ নেওয়া সত্ত্বেও, সাম্প্রতিক মূল্য বৃদ্ধির কারণে BSNL গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যার ফলে নভেম্বর এবং ডিসেম্বর মাসে প্রায় ৩০০,০০০ গ্রাহক হারিয়েছে সংস্থা।

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের পর এবার ব্যয়বহুল মোবাইল রিচার্জ? দেখে নিন Airtel, Jio, Vi ও BSNL এর ৩৬৫ দিনের প্ল্যান Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা