TRENDS ▸
Tech GupTelecomBsnl Offering 70 Days Validity With 197 Recharge Plan Under 200 Rupees Prepaid Plan
BSNL 197 Recharge Plan

১৯৭ টাকায় ৭০ দিন ভ্যালিডিটি, ২০০ টাকার কমে BSNL দিচ্ছে সেরা প্ল্যান রিচার্জের সুবিধা

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এখনও সবচেয়ে সাশ্রয়ী মূল্যে প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে চলেছে। যেখানে বেসরকারি টেলিকম সংস্থাগুলি বারবার তাদের প্ল্যানের দাম বাড়িয়ে গ্রাহকদের চিন্তা বাড়িয়েছে, BSNL উল্টো পথে হেঁটে কম দামে নতুন প্ল্যান লঞ্চ করছে। এই সরকারি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 27, 2025 4:10 PM

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এখনও সবচেয়ে সাশ্রয়ী মূল্যে প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে চলেছে। যেখানে বেসরকারি টেলিকম সংস্থাগুলি বারবার তাদের প্ল্যানের দাম বাড়িয়ে গ্রাহকদের চিন্তা বাড়িয়েছে, BSNL উল্টো পথে হেঁটে কম দামে নতুন প্ল্যান লঞ্চ করছে। এই সরকারি টেলিকম অপারেটরের পোর্টফোলিওতে ২০০ টাকার কমে একাধিক প্ল্যান আছে, যেখানে কলিং, ডেটা সহ লম্বা ভ্যালিডিটি পাওয়া যায়।

BSNL এর ২০০ টাকার কমে সেরা রিচার্জ প্ল্যান

১০৭ টাকার BSNL প্ল্যান

১০৭ টাকার এই বিএসএনএল প্ল্যানে ৩৫ দিনের ভ্যালিডিটি সহ মোট ৩ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়। এই ডেটা শেষ হয়ে গেলে স্পিড নেমে আসে ৪০ কেবিপিএসে। সঙ্গে থাকছে ২০০ মিনিট ফ্রি কলিংয়ের সুবিধা। এরপর লোকাল কলের জন্য প্রতি মিনিটে ১ টাকা, এসটিডি কলের জন্য ১.৩ টাকা চার্জ নেওয়া হবে। এসএমএস এর জন্য লাগবে ৮০ পয়সা।

BSNL ১৪১ টাকার প্ল্যান

যারা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য ১৪১ টাকার প্ল্যানটি ভালো এখানে ৩০ দিন ধরে রোজ ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়।

১৪৭ টাকার BSNL প্ল্যান

এই রিচার্জ প্ল্যানে মোট ১০ জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৪০ কেবিপিএসে নেমে যাবে। ১৪৭ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন।

BSNL এর ১৪৯ টাকার প্ল্যান

২৮ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কল, আর ১০০টি এসএমএস উপভোগ করা যাবে। এটি একটি অল রাউন্ডার রিচার্জ প্ল্যান।

BSNL এর ১৯৭ টাকার প্ল্যান

এই প্ল্যানে‌ ৭০ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। যদিও প্রথম ১৫ দিন কেবল রোজ ২ জিবি করে ডেটা মেলে। এরপর প্রতিদিন মাত্র ৫০ এমবি করে ডেটা দেওয়া হয়। আর কলিংয়ের সুবিধাও প্রথম ১৫ দিনের জন্য পাওয়া যায়।