জয়েন করুন

বাড়িতে বসেই কিনুন BSNL SIM, এখন এক ক্লিকেই সম্ভব, শুরু হল হোম ডেলিভারি পরিষেবা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 11:14 PM

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এবার সরাসরি গ্রাহকদের বাড়িতে সিম কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল। হায়দরাবাদে ৫জি পরিষেবা লঞ্চের পরপরই বিএসএনএল (BSNL) চালু করল এই নতুন পরিষেবা। এখন থেকে বাড়ি থেকে না বার হয়েই অনলাইনে অর্ডার করলেই নতুন সিম নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে।

ঘরে বসে কেওয়াইসি সম্পূর্ণ করার সুবিধা দিচ্ছে BSNL

এবার থেকে নতুন সিম নেওয়ার জন্য বিএসএনএলের অফিসে ছুটোছুটি করতে হবে না। সংস্থার নতুন ওয়েবসাইটে গিয়েই করা যাবে কেওয়াইসি। ওয়েবসাইটের ঠিকানাটি হল:
https://sancharaadhaar.bsnl.co.in/BSNLSKYC/

অনলাইনে BSNL SIM কীভাবে কিনবেন

ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম, পিন কোড, এবং একটি মোবাইল নম্বর দিতে হবে। এরপর নির্বাচন করা যাবে, সিমটি নিজের জন্য না পরিবারের অন্য কারো জন্য, না কি পরিচিত কারও জন্য নেওয়া হবে। এই সুবিধা প্রিপেইড এবং পোস্টপেইড, দুই ধরনের পরিষেবার ক্ষেত্রে পাওয়া যাবে।

তথ্য সাবমিট করার পর বিকল্প নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। যদি কোনও ধরণের জটিলতা তৈরি হয়, কিংবা কোথাও আটকে যান, তাহলে বিএসএনএলের হেল্পলাইন নম্বর ১৮০০-১৮০-১৫০৩ -এ কল করে সমাধান পাবেন।

শহরে চালু হচ্ছে BSNL 5G পরিষেবা

সম্প্রতি কিছু নির্দিষ্ট শহরে Q-5G FWA পরিষেবা‌ চালু করেছে বিএসএনএল। এর প্ল্যান শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। আর এখানে ইন্টারনেট স্পিড পাওয়া যাবে ১০০ এমবিপিএস। খুব শীঘ্রই আরও শহরে এই পরিষেবা চালু হবে।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে