TRENDS ▸
Tech GupTelecomJio Airtel Vi Bsnl Cheapest Recharge Plan Starts Rs 99 Only Validity Call Data Benefits
সস্তা প্রিপেইড প্ল্যান

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে

মোবাইল রিচার্জের খরচ এখন আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। যেকারণে অনেক গ্রাহকই সস্তা প্ল্যানের মাধ্যমে ন্যূনতম সুবিধা পেতে চাইছেন। আর তাই টেলিকম কোম্পানিগুলি বর্তমান বেশ কিছু বাজেট প্ল্যান নিয়ে এসেছে। Jio, Airtel, Vi এবং BSNL এর এই সমস্ত প্রিপেইড প্ল্যানে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 14, 2026 2:38 PM

মোবাইল রিচার্জের খরচ এখন আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। যেকারণে অনেক গ্রাহকই সস্তা প্ল্যানের মাধ্যমে ন্যূনতম সুবিধা পেতে চাইছেন। আর তাই টেলিকম কোম্পানিগুলি বর্তমান বেশ কিছু বাজেট প্ল্যান নিয়ে এসেছে। Jio, Airtel, Vi এবং BSNL এর এই সমস্ত প্রিপেইড প্ল্যানে সিমের ভ্যালিডিটি বাড়ানোর পাশাপাশি কলিং, এসএমএস ও ডেটা পাওয়া যায়। এক্ষেত্রে সবচেয়ে কম দাম প্ল্যানটি শুরু হচ্ছে মাত্র ৯৯ টাকা থেকে। আসুন প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio ১৮৯ টাকার প্রিপেড প্ল্যান

জিওর ১৮৯ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। দিন হিসাবে এখানে খরচ পড়ে প্রায় ৬.৭৫ টাকা। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সহ মোট ৩০০টি এসএমএস এবং ২ জিবি ডেটা দেওয়া হয়। ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। এছাড়া এখানে JioTV এবং JioAICloud এর অ্যাক্সেসও দেওয়া হচ্ছে।

Airtel ১৯৯ টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানটিরও ভ্যালিডিটি ২৮ দিন। প্রায় ৭.১০ টাকা দৈনিক খরচ হওয়া এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএস এবং মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে। এরপর প্রতি এমবি ডেটার জন্য ৫০ পয়সা করে চার্জ দিতে হবে। এখানে অতিরিক্ত সুবিধা হিসেবে ১২ মাসের অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম, ফ্রি হ্যালোটিউনস এবং এয়ারটেল এক্সস্ট্রিম প্লে সাবস্ক্রিপশনও মিলবে।

Vi ১৮৯ টাকার প্রিপেড প্ল্যান

Vi এর এই প্ল্যানের ভ্যালিডিটি ২৬ দিন। এখানে আনলিমিটেড কলিং সহ মোট ৩০০টি এসএমএস এবং ১ জিবি ডেটা দেওয়া হয়। নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবির জন্য ৫০ পয়সা চার্জ কাটা হবে।

BSNL ৯৯ টাকার প্রিপেড প্ল্যান

লিস্টের সবচেয়ে কম দামের প্ল্যান এটি। BSNL এর এই ৯৯ টাকার প্যাকে ১৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এর সাথে আনলিমিটেড কলিং ও ৫০ এমবি ডেটা দেওয়া হয়। এই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৪০কেবিপিএস হয়ে যাবে।

BSNL ১০৭ টাকার প্রিপেড প্ল্যান

BSNL এর ১০৭ টাকার প্ল্যানে ২০ দিনের ভ্যালিডিটি সহ কলিংয়ের জন্য মোট ২০০ মিনিট এবং ৩ জিবি ডেটা পাওয়া যায়। ডেটা শেষ হলেও ৪০ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে।