TRENDS ▸
Tech GupTelecomJio Launches Rs 51 Rs 101 Rs 151 Data Recharge Plan With Unlimited 5g Data
Jio Rs 51 Data Plan

Jio আনল ধামাকা রিচার্জ প্ল্যান, মাত্র ৫১ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ডেটা

দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর Jio নিয়ে এল ৫১ টাকার নতুন প্ল্যান, যেখানে এক মাসের জন্য আনলিমিটেড ৫জি ডেটা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে একটা ছোট্ট শর্ত আছে, আপনার এলাকাটা জিও’র ৫জি কভারেজ থাকলে এবং আপনি ৫জি স্মার্টফোন ব্যবহার করলে তবেই…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 6:36 PM

দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর Jio নিয়ে এল ৫১ টাকার নতুন প্ল্যান, যেখানে এক মাসের জন্য আনলিমিটেড ৫জি ডেটা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে একটা ছোট্ট শর্ত আছে, আপনার এলাকাটা জিও’র ৫জি কভারেজ থাকলে এবং আপনি ৫জি স্মার্টফোন ব্যবহার করলে তবেই প্ল্যানটি কাজে আসবে। আসুন ৫১ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio লঞ্চ করল ৫১ টাকার ডেটা প্যাক

জিও-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজ এই প্ল্যানের ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এতে কেবল ডেটা বেনিফিট পাওয়া যাবে এবং এখানে মিলবে ৩ জিবি হাই-স্পিড ৪জি ডেটা। সাথে আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করা যাবে। এই প্যাকটি মূলত তাদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা দৈনিক ১.৫ জিবি ডেটা প্ল্যান ব্যবহার করছেন। এছাড়া আপনি চাইলে এটি অ্যাডঅন হিসেবেও ব্যবহার করতে পারেন।

তবে শুধু ৫১ টাকার প্যাক নয়, জিওর ১০১ এবং ১৫১ টাকার প্ল্যানেও একই রকম ৫জি আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে। ফলে আপনি দিনে বেশি ডেটা ব্যবহার করলে, কম্বো প্ল্যানের সাথে এই তিনটি প্যাকের মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন।

ডেটা বেনিফিট ছাড়াও রিচার্জ প্ল্যান এনেছে Jio

বছরের শুরুতে জিও আরও দুটি প্রিপেইড প্ল্যান বাজারে এনেছিল, যেগুলিতে কোনো ডেটা সুবিধা নেই। ট্রাই-এর নির্দেশ অনুযায়ী মূলত ফিচার ফোন ব্যবহারকারীদের জন্যই এই প্ল্যান দুটি চালু করা হয়েছিল। একটির মেয়াদ ৮৪ দিন, আর অন্যটি ৩৩৬ দিন, উভয় প্ল্যানের দাম যথাক্রমে ৪৪৮ টাকা ও ১,৭৪৮ টাকা।

এই দীর্ঘমেয়াদি প্ল্যানগুলিতে মিলছে আনলিমিটেড কল, ভারতের যেকোনো নেটওয়ার্কে ফ্রি ন্যাশনাল রোমিং এবং এসএমএসের সুবিধা। সঙ্গে থাকছে জিও টিভি ও জিও ক্লাউডের অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে।