TRENDS ▸
Tech GupTelecomJiohome Offering 200gb Bonus Data Free Calling Live Tv Channel Amazon Prime Netflix Subscription With This Plan
JioHome Offer 200GB Bonus Data

Jio-র দুর্দান্ত অফার, বিনামূল্যে ২০০ জিবি অতিরিক্ত ডেটা, কল ও ২ বছরের অ্যামাজন প্রাইমের সুবিধা

জিও হোম (JioHome) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল এক চমকপ্রদ প্ল্যান। এই প্ল্যানের দাম রাখা হয়েছে ৫০০০ টাকার কম। এখানে মোট ৯৭ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। আর জিও হোমের এই প্ল্যানে ২০০ জিবি ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং সহ বিভিন্ন সুবিধা…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 12:42 PM

জিও হোম (JioHome) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল এক চমকপ্রদ প্ল্যান। এই প্ল্যানের দাম রাখা হয়েছে ৫০০০ টাকার কম। এখানে মোট ৯৭ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। আর জিও হোমের এই প্ল্যানে ২০০ জিবি ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। আমরা কথা বলছি JioHome এর ৪৪৪৪ টাকার প্ল্যান সম্পর্কে। আসুন এখানে কি কি সুবিধা মিলবে দেখে নেওয়া যাক।

JioHome এর ৪৪৪৪ টাকার প্ল্যান

জিও হোমের এই প্ল্যানে শুরুতেই মিলছে ২০০ জিবি অতিরিক্ত হাই-স্পিড ডেটা, যার ভ্যালিডিটি ৯০ দিন। যারা নিয়মিত স্ট্রিমিং করেন বা কাজের প্রয়োজনে বেশি ডেটা প্রয়োজন তাদের জন্য এই প্ল্যান আদর্শ।

৩ মাসের প্ল্যানে ৭ দিন এক্সট্রা

জিও হোম এখন তিন মাসের এই প্ল্যানের সাথে দিচ্ছে ৭ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি। ফলে জিওর দীর্ঘমেয়াদি প্ল্যান ব্যবহারকারীদের জন্য এটি একটি বোনাস বলা যেতে পারে।

ইন্টারনেটের গতি কেমন

JioHome এর ৪৪৪৪ টাকার প্ল্যানের আপলোড আর ডাউনলোড স্পিড ১০০ এমবিপিএস পর্যন্ত। সাধারণ স্ট্রিমিং, ভিডিও কনফারেন্সিং বা গেমিং-এর জন্য এই গতি যথেষ্ট।

ফ্রি কলিং আর বিনামূল্যে ৮০০+ চ্যানেল

এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা আছে। এর সাথে ৮০০-রও বেশি টিভি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে। আবার দুই বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইট একদম ফ্রিতে‌ দেখা যাবে। এর সাথে এই প্ল্যানে থাকছে নেটফ্লিক্স (বেসিক), জিও সিনেমা, হটস্টার, সনি লিভ, জি৫, ইউটিউব প্রিমিয়াম সহ আরও বেশ কিছু অ্যাপের সাবস্ক্রিপশন।