TRENDS ▸
Tech GupTelecomJiophone Recharge Plans Priced Rs 75 And 91 With Data And Unlimited Calling
JioPhone recharge plan

JioPhone Recharge: ৭৫ ও ৯১ টাকায় রোজ ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা

মোবাইল রিচার্জের দাম বাড়ার কারণে অনেকেই এখন সস্তা প্ল্যান খোঁজ করছেন। বিশেষ করে যারা ফিচার ফোন ব্যবহার করেন, তাদের জন্য কম দামি প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে গ্রাহকদের কথা ভেবে বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান‌ নিয়ে এসেছে Reliance Jio। তবে এই…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 14, 2026 1:05 PM

মোবাইল রিচার্জের দাম বাড়ার কারণে অনেকেই এখন সস্তা প্ল্যান খোঁজ করছেন। বিশেষ করে যারা ফিচার ফোন ব্যবহার করেন, তাদের জন্য কম দামি প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে গ্রাহকদের কথা ভেবে বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান‌ নিয়ে এসেছে Reliance Jio। তবে এই প্ল্যানগুলি বিশেষ করে JioPhone ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এই রিচার্জ প্ল্যানগুলির দাম ৭৫ টাকা থেকে ১০০ টাকার মধ্যে সীমাবদ্ধ, যেখানে ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং সহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়।

JioPhone এর ৭৫ টাকার প্ল্যান

জিও ফোন ব্যবহারকারীদের জন্য সবথেকে কম দামের প্ল্যানগুলির মধ্যে ৭৫ টাকার প্যাকটি জনপ্রিয়। এখানে ২৩ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। সাথে প্রতিদিন ১০০ এমবি করে ডেটা ব্যবহার করা যায়। এর সঙ্গে মেলে অতিরিক্ত ২০০ এমবি ডেটা।

এর সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা সহ ৫০টি ফ্রি এসএমএসও পাওয়া যায়। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসাবে আছে JioTV এর সাবস্ক্রিপশন। ফলে মোবাইলে লাইভ টিভি দেখা যাবে। সাথে AI ক্লাউড স্টোরেজও দেওয়া হয়।

JioPhone এর ৯১ টাকার প্ল্যান

যারা বেশি ভ্যালিডিটি চান, তারা ৯১ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রত্যহ ১০০ এমবি এবং অতিরিক্ত ২০০ এমবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ মোট প্রায় ৩ জিবি ডেটা পাওয়া যায়।

আগের প্ল্যানের মতো এখানেও দেশের সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে। সাথে মিলবে ৫০টি ফ্রি এসএমএস। এখানেও JioTV এর ফ্রি অ্যাক্সেস এবং AI ক্লাউড স্টোরেজের সুবিধা পাওয়া যাবে।