TRENDS ▸
Tech GupTelecomReliance Jio Brings Voice Only Plans Rs 458 Rs 1958 Without Internet Data
Jio Voice Only Plans

এয়ারটেলের পর Reliance Jio নিয়ে এল ভয়েস অনলি প্ল্যান, ৪৫৮ টাকা এবং ১৯৫৮ টাকায় কি কি সুবিধা পাওয়া যাবে

ভারতের দুই বৃহত্তম টেলিকম অপারেটর Reliance Jio এবং Airtel অবশেষে লঞ্চ করল ভয়েস-অনলি প্ল্যান। এই প্ল্যানগুলি রিচার্জ করলে গ্রাহকরা কেবল কলিং এবং এসএমএস সুবিধা পাবেন। তবে এখানে ডেটা বেনিফিট নেই। ট্রাই টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল যে কেবলমাত্র কলিং এবং এসএমএসের…

avatar
Written By : Puja Mondal
Updated Now: January 24, 2025 8:44 AM

ভারতের দুই বৃহত্তম টেলিকম অপারেটর Reliance Jio এবং Airtel অবশেষে লঞ্চ করল ভয়েস-অনলি প্ল্যান। এই প্ল্যানগুলি রিচার্জ করলে গ্রাহকরা কেবল কলিং এবং এসএমএস সুবিধা পাবেন। তবে এখানে ডেটা বেনিফিট নেই। ট্রাই টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল যে কেবলমাত্র কলিং এবং এসএমএসের সুবিধা পাওয়া যাবে এমন প্ল্যান নিয়ে আসার জন্য। এর ফলে যেসব গ্রাহক ইন্টারনেটের জন্য ওয়াইফাই বা অন্যান্য সিম ব্যবহার করেন, তারা উপকৃত হবেন।

এয়ারটেলের ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান

এয়ারটেলের নতুন ভয়েস-অনলি প্ল্যান দুটির দাম ৪৯৯ টাকা এবং ১৯৫৯ টাকা এবং এগুলি যথাক্রমে ৮৪ দিন এবং ৩৬৫ দিন ভ্যালিডিটি অফার করে। উভয় ভয়েস অনলি প্ল্যানে যথাক্রমে ৯০০ এবং ৩৬০০ এসএমএস দেওয়া হচ্ছে। এর সাথে রয়েছে তিন মাসের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, বিনামূল্যে হ্যালোটিউনস এবং অ্যাপোলো ২৪/৭ সার্কেলের অ্যাক্সেস।

জিও-র ভয়েস অনলি রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য ৪৫৮ টাকার এবং ১৯৫৮ টাকার নতুন ভয়েস-অনলি প্ল্যান লঞ্চ করেছে। এদের ভ্যালিডিটি যথাক্রমে ৮৪ দিন এবং ৩৬৫ দিন এবং এখানে ১০০০ এবং ৩৬০০ এসএমএস পাওয়া যায়। গ্রাহকরা এই দুই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন এবং তারা জিও অ্যাপ (জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড) ব্যবহার করতে পারবেন।

এয়ারটেলের তুলনায় সস্তা জিও-র ভয়েস অনলি প্ল্যান

আপনি যদি রিলায়েন্স জিও এবং এয়ারটেলের নতুন প্ল্যানগুলির মধ্যে তুলনা করেন তাহলে জিও-র ভয়েস-অনলি প্ল্যানগুলি সস্তা। ৮৪ দিনের ভ্যালিডিটি সহ জিও-র প্ল্যানটি এয়ারটেলের চেয়ে ৪১ টাকা সস্তা এবং এতে আরও ১০০ টি এসএমএস বেশি দেওয়া হচ্ছে। আর ৩৬৫ দিনের জিও প্ল্যানটি এয়ারটেলের তুলনায় এক টাকা সস্তা।