TRENDS ▸
Tech GupTelecomReliance Jio Three Recharge Plans With Jiohotstar Subscription Price Starts Rupees 100
Jio Recharge Plan

Jio-র ফ্রি OTT সাবস্ক্রিপশন অফার, এক রিচার্জেই দেখুন JioHotstar, অতিরিক্ত টাকা খরচ একদম নয়

আপনি যদি অতিরিক্ত খরচ ছাড়াই OTT কনটেন্ট উপভোগ করতে চান, তাহলে Reliance Jio আপনার ইচ্ছা পূরণ করতে পারে। দেশের বৃহত্তম এই টেলিকম অপারেটর তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যার সঙ্গে জিও হটস্টার (JioHotstar) সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 22, 2025 12:06 PM

আপনি যদি অতিরিক্ত খরচ ছাড়াই OTT কনটেন্ট উপভোগ করতে চান, তাহলে Reliance Jio আপনার ইচ্ছা পূরণ করতে পারে। দেশের বৃহত্তম এই টেলিকম অপারেটর তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যার সঙ্গে জিও হটস্টার (JioHotstar) সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য আপনাকে আলাদা করে কিছু দিতে হবে না, শুধু নির্দিষ্ট প্ল্যানটি রিচার্জ করলেই বিভিন্ন ধরনের কনটেন্ট দেখা যাবে।

এই রিচার্জ প্ল্যানগুলির সাথে ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন অফার করছে Jio

এই মুহূর্তে Jio তিনটি ভিন্ন ভিন্ন রিচার্জ প্ল্যানের সাথে বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে। এই প্ল্যানগুলি শুরু হচ্ছে ১০০ টাকা থেকে। আর তিনটি প্ল্যানের মধ্যে দুটি ডেটা প্যাক ও একটি কম্বো প্যাক। আসুন এদের দাম ও সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio ১০০ টাকার ডেটা প্যাক

জিওর এই প্ল্যানে শুধু ডেটা-ই পাবেন, কল বা এসএমএসের কোনও সুবিধা নেই। তবে যারা OTT দেখেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন, তাদের জন্য প্যাকটি উপযুক্ত। ১০০ টাকার প্যাকের মেয়াদ ৯০ দিন এবং এখানে ৫ জিবি অতিরিক্ত ডেটা ও JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Jio ১৯৫ টাকার ডেটা রিচার্জ প্ল্যান

জিওর এই প্ল্যানেও কল বা এসএমএসের সুবিধা নেই, তবে ১৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এখানে রয়েছে ৯০ দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন। এটা কোম্পানির স্পেশাল ‘ক্রিকেট ডেটা প্যাক’।

Jio ৯৪৯ টাকার রিচার্জ প্ল্যান

জিওর ৯৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। এর সঙ্গেই আছে JioHotstar সাবস্ক্রিপশন (Mobile/TV), JioTV এবং JioCloud-এর ফ্রি অ্যাক্সেস। এখানে আর একটা বড় সুবিধা হল গ্রাহকরা এখানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন।