TRENDS ▸
Tech GupTop StoriesBharatgas Whatsapp Booking Missed Call Number Lpg Gas Cylinder
Bharatgas WhatsApp booking

Bharatgas WhatsApp Booking: এখন সহজেই বুক করুন LPG Gas Cylinder

দেশের নানা প্রান্তে এলপিজি গ্যাস সিলিন্ডার ডেলিভারি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অনেকেই সঠিক সময়ে সিলিন্ডার পাচ্ছেন না বলে অভিযোগ করছেন, আবার কেউ বুকিং করার পরও দিনের পর দিন অপেক্ষা করছেন। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিল Bharatgas। সংস্থাটি WhatsApp এর…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 19, 2026 6:53 PM

দেশের নানা প্রান্তে এলপিজি গ্যাস সিলিন্ডার ডেলিভারি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অনেকেই সঠিক সময়ে সিলিন্ডার পাচ্ছেন না বলে অভিযোগ করছেন, আবার কেউ বুকিং করার পরও দিনের পর দিন অপেক্ষা করছেন। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিল Bharatgas। সংস্থাটি WhatsApp এর মাধ্যমে গ্যাস বুকিংয়ের নতুন সুবিধা চালু করেছে। ফলে এখন ফোন করে বা লাইনে না দাঁড়িয়েই একটা ছোট মেসেজ করেই কাজ সেরে ফেলা যাবে।

WhatsApp এর মাধ্যমে Bharatgas কীভাবে বুক করবেন

ভারতগ্যাসের এই পরিষেবায় গ্রাহককে ফোনে WhatsApp খুলে 1800 22 4344 নম্বরে “Hi” লিখে পাঠাতে হবে। মেসেজ পাঠানোর পরই কিছু অপশন চলে আসবে স্ক্রিনে। সেখান থেকে LPG বুকিং অপশন বেছে নিয়ে নিজের তথ্য কনফার্ম করলেই কয়েক সেকেন্ডের মধ্যে বুকিং হয়ে যাবে।

তবে সবার কাছে স্মার্টফোন বা ইন্টারনেট থাকে না। সেকথাও ভেবেছে Bharatgas। তাই তারা মিসড কলের মাধ্যমেও বুকিংয়ের সুবিধা এনেছে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে শুধু 7710955555 নম্বরে একটা মিসড কল দিতে হবে। এরপর সিস্টেম নিজে থেকেই নম্বর চিনে নিয়ে বুকিং প্রক্রিয়া শুরু করে দেবে। এখানে আলাদা করে কিছু জানাতে বা কারও সঙ্গে কথা বলার দরকার পড়বে না।

এই নতুন পরিষেবায় সময় যেমন বাঁচবে, তেযনি ঝামেলাও কমবে। আগে যেখানে ফোন লাইনে অপেক্ষা করতে হত বা এজেন্সিতে যেতে হত, এখন এসবের প্রয়োজন হবে না। বাড়িতে বা অফিসে যেখানেই থাকুন না কেন, কয়েক মিনিটেই গ্যাস বুক করা যাবে।