হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupTop StoriesFlipkart Big Billion Days Sale 2026 Sale Starts From 9 October Bank Discount On All Products
Flipkart Big Billion Days Sale 2026

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে

অবশেষে সামনে এল Flipkart Big Billion Days Sale 2026 এর তারিখ। সম্প্রতি ই-কমার্স সংস্থাটি তাদের ফেস্টিভ শপিং সেলের তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৬ থেকে এই সেল শুরু হবে। তবে ভিআইপি মেম্বাররা আগেই সেল থেকে কেনাকাটার সুযোগ পাবেন। সংস্থাটি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 19, 2026 7:00 PM

অবশেষে সামনে এল Flipkart Big Billion Days Sale 2026 এর তারিখ। সম্প্রতি ই-কমার্স সংস্থাটি তাদের ফেস্টিভ শপিং সেলের তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৬ থেকে এই সেল শুরু হবে। তবে ভিআইপি মেম্বাররা আগেই সেল থেকে কেনাকাটার সুযোগ পাবেন। সংস্থাটি জানিয়েছে Flipkart Plus ও Flipkart Black মেম্বারদের জন্য ৮ অক্টোবর থেকেই আর্লি অ্যাক্সেস চালু হবে। ফলে সাধারণ ইউজারদের তুলনায় তারা আগেই ডিল ও অফার দেখতে এবং কেনাকাটা করতে পারবেন।

Flipkart Big Billion Days Sale: ব্যাঙ্ক অফার

এবারের ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Axis Bank এবং ICICI Bank এর কার্ড দিয়ে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে কোন প্রোডাক্টে কতটা ছাড় পাওয়া যাবে এবং অফারটির সম্পূর্ণ শর্ত কী হবে তা এখনও স্পষ্ট করা হয়নি।

কোন কোন প্রোডাক্টে থাকবে ডিল

Flipkart Big Billion Days Sale-এ প্রতিবারই স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং আরও নানা ধরনের প্রোডাক্টে বিশেষ ডিল দেওয়া হয়। আশা করা যায় এবারও তার ব্যতিক্রম হবে না।

স্মার্টফোনের ওপর নজর থাকবে

ফ্লিপকার্টের সবচেয়ে বড় ফেস্টিভ শপিং সেলে স্মার্টফোনের ওপর একাধিক অফার থাকবে। নতুন এবং পুরানো, দুই ধরনের ফোনেই ছাড়, ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা মিলবে।

ব্র্যান্ডের কথা বললে Apple, Samsung, Google, Motorola, OnePlus, Xiaomi, Realme এবং Poco-এর মতো ব্র্যান্ডের ডিভাইস কম দামে পাওয়া যাবে। তবে এখনও প্রতিটি ফোনের দাম বা কতটা ডিসকাউন্ট দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। ফলে নির্দিষ্ট কোন মডেলে ঠিক কতটা ছাড় পাওয়া যাবে তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

সেলের আগে উইশলিস্ট বানিয়ে রাখুন

Flipkart Big Billion Days Sale-এ কোনো নির্দিষ্ট ফোন বা ইলেকট্রনিক প্রোডাক্ট কেনার পরিকল্পনা থাকলে সেটি এখনই ফ্লিপকার্টের উইশলিস্টে সেভ করে রাখতে পারেন। সংস্থাটি নিজেও তাদের বিগ বিলিয়ন ডেজ পেজে পছন্দের প্রোডাক্ট উইশলিস্ট করার পরামর্শ দিয়েছে।